কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমান থানায় যোগদানের পর হতেই কোন প্রকার ভোগান্তি ছাড়াই পুলিশী সেবা পাচ্ছে উপজেলার ৭ ইউনিয়নের সাধারণ মানুষ। তিনি যোগদানের পর থেকে এ পর্যন্ত জিডি, অভিযোগ ও মামলা কোন প্রকার ভোগান্তি ছাড়াই কাঙ্খিত সেবা পাচ্ছেন জনগণ। সহিলাটি কলেজপাড়ার গ্রামের একজন উপকারভোগী সোমা আক্তার বলেন, ধন্যবাদ জানাই পুলিশকে এবং থানার ওসি কে, যিনি এবং যারা আমাকে কোন রকম হ্যারেজমেন্ট এবং টাকা ছাড়া ভাড়াটিয়া নিয়ে সৃষ্ট সমস্যা মিমাংসা করে আমার অধিকার প্রতিষ্ঠা করতে সাহায্য করেছেন। সত্যি আমি কৃতজ্ঞ। আমি কোন প্রকার ভোগান্তি ছাড়াই পুলিশী সেবা পেয়েছি। আসলে এখন মনে হচ্ছে পুলিশী সেবা পেতে কোন টাকা পয়সা বা দালাল ছাড়াও কাজ হয়। তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমান বলেন, আমি ইতিমধ্যে পূর্ববর্তী পুলিশ স্টেশনে প্রমান করেছি টাকা ছাড়া সেবা পাওয়া যায়, তাড়াইলেও প্রমান করতে চাই, টাকা ও দালাল ছাড়াও পুলিশী সেবা পাওয়া যায়। তবে এলাকার সকল স্তরের জনগণকে এই বিষয়ে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, একজন সচেতন নাগরিক আমাদের কাজের স্বীকৃতি দেয় তখন আমার কাজের স্পৃহা আরো বেড়ে যায়। আমি যে কয়দিন এখানে চাকুরীতে থাকব শতভাগ মানুষকে হায়রানীমুক্ত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।


