বিমানের গতিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়লো কার সড়কে

মৃত্যু -১, আহত -৪

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে বিমানের গতিতে একটি প্রাইভেটকার ছিটকে নিচের সড়কে পড়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বন্দর থানাধীন নিমতলা মোড় বন্দর থানার ঠিক বিপরীত পাশে বেপরোয়া গতিতে কার গাড়ি  চালিয়ে প্রায় ৫০ ফুট উপর শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে নিচে ছিটকে পড়ে  প্রাণে বেঁচে যান চারজন কার আরোহী।এসয়ম  নিচে চলাচলত  বাইসাইকেল আরোহী শফিক নামের একজন বন্দরের পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় সাইকেল আরোহী  শফিক (৫৫) গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন,  আহতদের কে উদ্ধার করে   আগ্রাবাতস্থ ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, কারের আহত আরোহীরা হলেন চাঁদগাঁও থানা এলাকা মধ্যম মোহড়া, সমদ আলী খান চৌধুরী বাড়ি,  সৈয়দ মঞ্জুর মোর্শেদ. মেয়ে সৈয়দা  সমরাজ মাখনুু(২৩)  চাঁদগাঁও আবাসিক, বি- ব্লক,১নং রোডের বাসিন্দা সিদ্দিক আহম্মেদ পুত্র মোঃ ইউসা(২৩), বায়েজিদ থানার শের্শা  বাংলা বাজার, এলাকার মাহাবুব আলম এর পুত্র তাহসিন মোহাম্মদ তানিম (১৮) সদরঘাট থানার

পুড়া মসজিদের এলাকার  আরিফুর রহমানের পুত্র  মোঃ মোস্তাফিজুর রহমান রায়াত(১৯) কে স্থানীয়রা উদ্ধার করে  সবাইকে ইসলামী হাসপাতালে ভর্তি করা হয় একজনের অবস্থা আশঙ্কা জনক তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায় শফিক  বন্দরের পরিচ্ছন্ন কর্মী ও
বন্দর থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সর্বশেষ জানাজায়, ইসলামী হাসপাতাল থেকে  চিকিৎসা নেওয়া গাড়ির আরোহীরা  চলে যেতে চাইলে  স্থানীয় জনতা তাদেরকে আটকে দেয়।
আরও পড়ুন  বাঁশখালীতে ২ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা
শেয়ার করুন

মন্তব্য করুন