পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

এক একর বনভূমি উদ্ধার

নুর মুহাম্মদ, কক্সবাজার জেলা প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনের জায়গায় অবৈধভাবে নির্মিত একটি পাকা স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের পহরচাঁদা বিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে স্থানীয় ব্যক্তি মো. সেলিম সংরক্ষিত বনভূমি দখল করে সেখানে একটি পাকা ঘর নির্মাণ করেন। বিষয়টি বনবিভাগের নজরে এলে দ্রুত অভিযান পরিচালনা করে স্থাপনাটি ভেঙে ফেলা হয় এবং প্রায় এক একর বনভূমি উদ্ধার করা হয়।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, “সংরক্ষিত বনে অবৈধভাবে গড়ে ওঠা সব স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। বনভূমি দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
বনবিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন  দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনে আলেম সমাজের নেতৃত্ব অপরিহার্য, আব্দুল্লাহ আল ফারুক
শেয়ার করুন

মন্তব্য করুন