পেকুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পক্ষ থেকে পেকুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
২৪ নভেম্বর সোমবার বিকেলে সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত সচিব মো. ছফওয়ানুল করিম পেকুয়া সদরের সরকারীঘোনা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬ টি পরিবারের মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ৩ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া সদর পূর্বজোন বিএনপির সভাপতি আবু বক্কর, যুবদলের আহবায়ক কামরান জাদীদ মুকুট, স্বেচ্ছাসেবক-দলের আহবায়ক আহসান উল্লাহ, ছাত্রদলের সভাপতি নাঈমুর রহমান হৃদয়সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় সালাহ উদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারী মো. ছফওয়ানুল করিম জানান, গত শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি বসতবাড়ি পুড়ে যায়।এর আগে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও চেয়ারম্যান বাহাদুর শাহ ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন। আগামীকাল যুবদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে। পর্যায়ক্রমে ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে আর্থিক সহায়তা করবে। তিনি আরো জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও গরীব হওয়ায় সকলকে আর্থিক সহায়তায় এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।
