পেকুয়ায় পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নুর মুহাম্মদ, কক্সবাজার জেলা প্রতিনিধি;

শেয়ার করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে সহকারী শিক্ষিকা জোবাইদুন্নাহার লাবলীর সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক আশুতোষ নাথের সভাপতিত্বে এ বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিদ্যালয়ের স্লিপ কমিটির সদস্য সোহেল আজিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিটিএ কমিটির সভাপতি ফরহাদ খান টিপু, সহ-সভাপতি আব্দুল মান্নান, সদস্য রিয়াজ উদ্দিন, মাষ্টার রাশেদুল ইসলাম, ডা. রেজাউল করিম, শিক্ষানুরাগী সাদেক শিকদার ও আনসারুল ইসলাম।
এ ছাড়াও বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানিন জান্নাত, নাজমা আক্তার এবং রুমেনা মাহবুব বিউটি। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে নাসরিন সুলতানা ঝুমা, কবিতা আবৃতি করেন আমজাদ, শাহরিয়ার ফরহাদ মেহেদী এবং বিদায়ী গান পরিবেশন করেন সাদিয়া সুলতানা জিসান।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন চতুর্থ শ্রেণির ছাত্র ইউশা খান রিম এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন রফিউদ্দিন মাহামুদ রাফি।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এইচএম শহিদুল ইসলাম, সাংবাদিক মফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এবং অতিথি ও শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনায় আনন্দমুখর পরিবেশে শেষ হয় পুরো আয়োজন।

আরও পড়ুন  দুর্গাপুরে বছর পেরতেই রাস্তার বেহাল দশা
শেয়ার করুন

মন্তব্য করুন