জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সচিব হয়েছেন তাড়াইলের শহিদুল ইসলাম

আমিনুল ইসলাম রিপন কিশোরগঞ্জ তাড়াইল:

শেয়ার করুন

১৩ ইং ডিসেম্বর রোজ শনিবার জাতীয় সাংবাদিক সংস্থার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ধর্ম বিষয়ক সচিব মনোনীত করেছেন কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলা গর্বিত সন্তান হাজী মোঃ শহিদুল ইসলামকে।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের আলোচনা সভায় উপস্থিত ছিলেন,
মহাসচিব,মো,আলমগীর গনি, নীতি নির্ধারক পরিষদের অন্যতম সদস্য মুহাম্মদ মনজুর হোসেন, সহ-সভাপতি মোঃ আবুল বাশার মজুমদার,যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আরিফুল আলম টিটো,দপ্তর সচিব রাব্বি মোল্লা, অর্থ সচিব সানভির, ও ক্রীড়া ও সংস্কৃতিক সচিব আলহাজ্ব আমির হোসেন এর উপস্থিতির মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সচিব হিসেবে মনোনীত করেন এবং ফুলের তোরা দিয়ে বরণ করেন ।
সংস্থার সংগ্রামী মহাসচিব মোঃ আলমগীর গনি
দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
হাজী মোঃ শহিদুল ইসলাম বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সকল কলাকৌশলীদের আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এবং আমাকে কেন্দ্রীয় পরিষদের যে দায়িত্ব দিয়েছেন আমি যাতে সঠিকভাবে পালন করতে পারি সকলের কাছে দোয়া চেয়েছেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে তাড়াইল উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তাড়াইল উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন  সৎ যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সমাজের চিত্র পাল্টে যাবে: জেলা আমির আনোয়ারী
শেয়ার করুন

মন্তব্য করুন