সাংবাদিক শামীম সরওয়ারের মমতাময়ী মায়ের ইন্তেকাল

বিভিন্ন মহলের শোক

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

শেয়ার করুন
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার স্যাটেলাইট টিভি চ্যানেল গ্লোব্যাল টিভি ও সাপ্তাহিক পুর্বধারা পত্রিকার বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক শামীম সরওয়ারের মমতাময়ী মা সাজেদা খানম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রবিবার (৪ জানুয়ারি ২০২৫) বিকাল ৩টায় চট্টগ্রামের বাঁশখালীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমা সাজেদা খানম উপজেলার পুইছড়ী ইউনিয়নের মৃত শাহ আলমের সহধর্মিণী। শাহ আলম পেশাগত জীবনে সাবেক ফরেস্ট গার্ড হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মরহুমার এক সন্তান সাংবাদিক, আরেক সন্তান ফ্রান্স প্রবাসী ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নাতিদের মধ্যে একজন বিসিএস পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি), একজন ব্যাংকার এবং অপর একজন সরকারি চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন।
মরহুমার জানাজার নামাজ আগামীকাল সোমবার সকাল ১১টায় পুইছঁড়ীর স্থানীয় মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক শামীম সরওয়ারের মায়ের ইন্তেকালে বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।
আরও পড়ুন  চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে  টোল আদায়ের মাধ্যমে যানবাহন চলাচল শুরু
শেয়ার করুন

মন্তব্য করুন