বিএনপির বিদ্রোহী ৫৯ নেতাকে একযোগে বহিষ্কার

পূর্বধারা অনলাইন ডেস্ক:

শেয়ার করুন

ভোটে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় একসঙ্গে ৫৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি; যাদের মধ্যে কেন্দ্রীয় নেতা যেমন রয়েছেন, তেমনি দলের টিকেটে পাওয়া সাবেক সংসদ সদস্যও রয়েছেন। বুধবার রাতে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে একই কারণে ১১ জনকে বহিষ্কার করা হয়। পরে দুজন মনোনয়নপত্র তুলে নিলে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছিল দলটি।

বুধবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কারের আদেশ দিয়ে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এতে “দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে‘ জড়িত থাকার জন্য বহিষ্কার করা হয়েছে বলে তুলে ধরা হয়। আদেশে বলা হয়, এসব নেতাদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন  অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে: জাতিসংঘ
শেয়ার করুন

মন্তব্য করুন