দুই দশক পর ২৪ জানুয়ারি চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে পুরোদমে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। ইতোমধ্যে কয়েক দফা প্রস্তুতি সভা করেছে বিএনপির বিভিন্ন ইউনিট। পাশাপাশি ব্যবস্থাপনা, শৃঙ্খলা, প্রচারসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।
সংশ্লিষ্টরা জানান, তারেক রহমানের এ সমাবেশ চট্টগ্রামের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রেও তিনি। ফলে লাখো লাখো মানুষের উপস্থিতি, সৃষ্টি হবে নতুন ইতিহাস। সেজন্য শৃঙ্খলাবদ্ধ, শান্তিপূর্ণ ও সর্বজনগ্রাহ্য পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।


