চন্দনাইশে বিএনপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যাচার

এম হেলাল উদ্দিন নিরব চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি

শেয়ার করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে বিএনপি নেতা মুহাম্মদ আলমগীর কমিশনার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যাচার প্রচার করছেন একটি কুচক্রী মহল।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মিজানুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারনায় টাকা বানিজ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপবাদ চালাচ্ছেন একটি মহল। তবে,
আলমগীর কমিশনার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, একজন দেশপ্রেমিক ও ন্যায় বিচারক হিসেবে পরিচিত আলমগীর কমিশনার।
তার বিরুদ্ধে এমন মিথ্যাচার প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। তারা আরো জানান,
গত ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের পক্ষে কাজ করে, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করায় বর্তমান বিরোধী দলের কিছু নেতারা তার বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছেন। এবং এলডিপি পরিবার, চন্দনাইশ উন্নয়ন ফোরাম, কোকা মিয়া তাজাখবর এরকম কয়েকটি ফেক আইডি থেকে এসব মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে। এবং এসব ভূয়া ফেক আইডির বিরুদ্ধে কড়া নজরদারি রয়েছে প্রশাসনের।

এবিষয়ে মোহাম্মদ আলমগীর (কমিশনার) জানান,
আমার সাথে কোনো প্রার্থীর টাকার লেনদেন হয়নি।
আমাকে বিভিন্ন প্রার্থীরা টাকা দিয়েছেন বলে যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার প্রচার করছে, তাদের বিরুদ্ধে আমি আইনের আশ্রয় গ্রহন করবো। আমি ধানের শীষের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদের পক্ষে কাজ করেছি, এবং ধানের শীষকে বিজয়ী করেছি।
জানতে চাইলে, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মিজানুল হক চৌধুরী জানান, আমি কারো সাথে টাকার লেনদেন করিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দোহাজারী পৌরসভা ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলমগীর সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ভূয়া ফেক আইডি থেকে অপপ্রচার ছড়ানো হচ্ছে। তাদের সম্মান ক্ষুন্ন করার জন্য তাদের বিরুদ্ধে যে মিথ্যাচার প্রচার করছে, সব মিথ্যা এবং ফেক আইডি থেকে এ অপবাদ ছড়ানোর হচ্ছে।

আরও পড়ুন  রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর পিএ আখাউড়ায় আটক
শেয়ার করুন

মন্তব্য করুন