চন্দনাইশ-১৪ আসনে বিশাল ব্যবধানে ধানের শীষের বিজয়ী জসিম উদ্দিন

এম হেলাল উদ্দিন নিরব চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

শেয়ার করুন

চট্টগ্রাম-১৪ ( চন্দনাইশ-সাতকানিয়ার) আংশিক আসনে বিশাল ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ। ভোট গণনা শেষে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় তিন হাজারের ও অধিক ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটে উপজেলা অডিটোরিয়ামে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন।

এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোট সমর্থিত ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) চেয়ারম্যান কর্ণেল (অব:) অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক।

বেসরকারি ফলাফলে প্রাপ্ত তথ্য সূত্রে, বিএনপির জসিম উদ্দিন আহমেদ (ধানের শীষ) ৭৫ হাজার ৯ শত ৫২ ভোট এবং অধ্যাপক ওমর ফারুক (ছাতা) ৭২ হাজার ২ শত ৭৭ ভোট।

প্রাপ্ত ভোটের হিসেবে জসিম উদ্দিন আহমেদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৩ হাজার ৬ শত ৭৫ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম-১৪ আসনে চন্দনাইশ উপজেলার অংশে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮ হাজার ১৫৮ জন এবং নারী ৯৭ হাজার ৩৫৭ জন। এখানে মোট ভোটকেন্দ্র ৬৪টি।

চট্টগ্রাম-১৪ আসনে চন্দনাইশ উপজেলার অংশে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮ হাজার ১৫৮ জন এবং নারী ৯৭ হাজার ৩৫৭ জন। এখানে মোট ভোটকেন্দ্র ৬৪টি।

সাতকানিয়া উপজেলার আংশিক অংশে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭ হাজার ৯৯৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭ হাজার ৬৮৯ জন এবং নারী ৫০ হাজার ৩০৮ জন। এ অংশে ভোটকেন্দ্র ছিল ৩৬টি। এছাড়া এ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ জন।

এদিকে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে ভোট গ্রহন। চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক এই আসনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। শেষ মুহুর্তে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী। বিশাল ব্যবধানে হারিয়েছেন এলডিপির প্রার্থী ওমর ফারুক কে। ফলাফল প্রকাশের পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস আবেগ দেখা গেছে। এবং তারা একে জনগণের রায়ের প্রতিফলন বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন  বাঁশখালীতে বিএনপির ইফতার মাহফিল
শেয়ার করুন

মন্তব্য করুন