চন্দনাইশে স্ত্রীর পরকিয়ায় স্বামীর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা

এম হেলাল উদ্দিন নিরব চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

শেয়ার করুন

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর সদর এলাকায় স্ত্রীর পরকীয় ও পরপুরুষের মাধ্যমে স্বামীকে জুতা পিঠানোর অপমান সহ্য করতে না পেরে বিষপানে মারা যান সৈয়দ নুর(৪৫) নামে এক যুবক।

রবিবার (২২ ফেব্রুয়ারী) রাতে দোহাজারী হাতিয়ারখোলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, পাহাড় থেকে কাঠ কেটে এসে স্ত্রীর কাছে পানি চেয়েছিল স্বামী, কিন্তু স্ত্রী পানি না দেওয়ায় স্ত্রীকে রাগে কয়েকটি থাপ্পড় দেয় স্বামী। এ ঘটনায় স্ত্রী পারভীন পার্শ্ববর্তী জাবের নামে একজনকে গিয়ে বলে পরকীয়ার সম্পর্ক আছে বলে স্বামী ছৈয়দ নুর আমাকে মারধর করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় জাবের নামে এক ব্যক্তি ছৈয়দ নুরকে গত বুধবার দু’দফা তার স্বামীকে মারধর করে। উক্ত ঘটনার জের ধরে একইদিন রাতে জাবেরের স্ত্রী জাহেদাও রাতে ছৈয়দ নুরকে সেন্ডেল দিয়ে তার স্ত্রী পারভীনের সামনেই তার স্বামীকে প্রায় ২ ঘন্টাব্যাপী মারধর করে।

এতে অপমান সহ্য করতে না পেরে ছৈয়দ নুর বিষপান করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সিএনজিতে তুলে দেয়। এসময় তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে গতকাল রবিবার রাতে ছৈয়দ নুরের লাশ দোহাজারী হাতিয়াখোলা এলাকায় নিয়ে আসলে সমাজের মানুষ সে কোথায় মারা গেছে, তাকে চমেক হাসপাতালে ভর্তি করেছে কিনা কাগজপত্র ও ছাড়পত্র দেখতে চাই। কিন্তু স্ত্রী পারভীন কাগজপত্র দেখাতে পারেনি।

এসময় সে সমাজের মানুষকে জানায়, তার স্বামী চট্টগ্রাম শহরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় তার ছেলেকে দেখতে গিয়ে সেখানে মারা গেছে। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ গতকাল রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে চন্দনাইশের দোহাজারী পৌরসভার পাহাড়ি অঞ্চল হাতিয়াখোলা এলাকায়।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াছ খান জানান, খবর পেয়ে পুলিশ গতকাল রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

আরও পড়ুন  বাঁশখালীতে দিবারাত্রি ফুটবল টুর্ণামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা
শেয়ার করুন

মন্তব্য করুন