এসএসসি ’৯৫ ব্যাচ, বাঁশখালী এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

শেয়ার করুন

চট্টগ্রামের একটি সুনামধন্য ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত হলো এসএসসি ’১৯৯৫ ব্যাচ, বাঁশখালী এর ইফতার ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাচের সভাপতি ও রহমান মোস্তফা আলম এন্ড কো. এর পার্টনার এরশাদ হোছাইন চৌধুরী। সাধারণ সম্পাদক, প্রাবন্ধিক ও সংগঠক নুরুল মুহাম্মদ কাদের এর সঞ্চালনায় আয়োজিত এ মাহফিলে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক। বিশেষ অথিতি ছিলেন বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সদস্য এড. শওকত ওসমান।


সভায় সহ-সভাপতি রাশেদুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক আবদুল গোফরান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক বাবুল কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, প্রচার সম্পাদক আবছার কামাল ও সদস্য প্রফেসর মঈনুদ্দিন, বাবলু কুমার দেব, জয়নুল আবেদীন, মঞ্জুরুল ইসলাম, দেলোয়ার হোছাইন চৌধুরী, আবদুল মোতালেব ও মোহাম্মদ আবদুল আলীম প্রমুখ আলোচনা করেন।
মুখ্য আলোচক তাঁর বক্তব্যে বলেন, “সব ধর্মেই রোজার বিধান রয়েছে। রোজার মাধ্যমে ধর্মের অপূর্ব মিল ফুটে ওঠে। আজকের এ মাহফিলে সব ধর্মের উপস্থিতি মূলত ধর্মীয় সম্প্রীতির মৌলিকত্বকে প্রকাশ করেছে। আল্লাহ সর্বাবস্থায় মানুষের ভালো-মন্দ আমল দেখেন, আর রোজা সেই মৌলিক শিক্ষার প্রতিফলন।” অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।

আরও পড়ুন  চট্টগ্রাম-১১ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে নারী মিছিলে মহিলাদের ঢল
শেয়ার করুন

মন্তব্য করুন