ব্রাহ্মণবাড়িয়াস্হ আখাউড়া উপজেলা সমিতির আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমাজের ভাগ্য উন্নয়ন এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ড জোরদারের প্রত্যয়ে এ আয়োজন করা হয়।
শনিবার (৭ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়াস্হ আখাউড়া উপজেলা সমিতির সভাপতি মো. আবুল কাশেম খোকন এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আরিফ খান।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সংগঠনের দাতা সদস্য আলহাজ খন্দকার মো. বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ও সংগঠনের আজীবন দাতা সদস্য ডা. মো. নোমান মিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল এবং এটলাস শিপিং কর্পোরেশনের ডিরেক্টর ও সমিতির আজীবন সদস্য মো. আবুল ফয়েজ চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী হাম্মাদুল ওয়াদুদ, উপদেষ্টা অ্যাডভোকেট কাজী ফরিদুল হক বুলবুল, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, কাজী নজরুল ইসলাম খাদেম, বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরী, উপদেষ্টা ও পৃষ্ঠপোষক কে এম সফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম সবুজ, আজীবন সদস্য মো. সেলিম ভূইয়া, দাতা সদস্য বোরহান উদ্দিন ভূইয়া এবং সাবেক সাধারণ সম্পাদক সাফির উদ্দিন চৌধুরী রনিসহ অনেকে।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা (কচি), জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন এবং সহ-সভাপতি আলহাজ এবিএম মমিনুল হক।
বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আখাউড়া উপজেলা সমিতি সবসময় মানুষ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সবাইকে একত্রিত হওয়ার এবং মতবিনিময়ের সুযোগ করে দিয়েছে। এজন্য তারা সমিতির সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সংগঠনটির আরও সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, বর্তমান উপদেষ্টা ও সমন্বয়ক এ টি এম নিসার ভূইয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট কবি হুমায়ুন কবীর ভূইয়া, ইংরেজি দৈনিক Daily Present Times-এর সাংবাদিক-কবি রুদ্র মুহাম্মদ ইদ্রিস, দৈনিক অগ্রযাত্রা-এর সিনিয়র সাংবাদিক ও সমিতির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম পলাশ, সহ-সাধারণ সম্পাদক মো. বেলায়েত সরকারসহ অনেকে। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে ইফতারের পূর্ব মুহূর্তে মুসলিম উম্মাহ, দেশবাসী এবং সকলের সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আনোয়ার হোসাইন।


