বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় বিসিক চট্টগ্রাম
জেলা কার্যালয় এর উদ্যোগে “শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স (৬ষ্ঠ ব্যাচ)” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

০৮ এপ্রিল বুধবার চট্টগ্রাম বিসিক জেলা কার্যালয়ে এই অনুষ্টানের আয়োজন করা হয়।১৫ এপ্রিল পর্যন্ত চলবে প্রশিক্ষণ কার্যক্রম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিসিক চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক (উপসচিব) খালেদ মাহমুদ,এস. এম. আলমগীর আলকাদেরীর সভাপতিত্বে বিসিক চট্টগ্রাম জেলা কার্যালয়ের কোর্স সমন্বয়কারী কিশোর কুমার দত্ত এর সঞ্চালনায় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মুল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে কিশোর কুমার দত্ত কোর্স ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য, লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিসিকের এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং প্রশিক্ষণার্থীদের যথাযথভাবে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। সভাপতি তাঁর বক্তব্যে প্রশিক্ষণের গুরুত্ব এবং এর মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন ঘোষণা করেন। শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সটি অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা যায়। বিসিক জেলা কার্যালয়, চট্টগ্রাম এর এ ধরনের কার্যক্রম দেশের শিল্প খাতের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।


