১১ দলীয় ঐক্য, কক্সবাজার জেলা

৪ জুলাই বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার আহ্বান’

১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা সংবাদদাতা

শেয়ার করুন

৪ জুলাই ১১ দলীয় ঐক্য কেন্দ্র ঘোষিত জেলা পর্যায়ের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি বৈঠক জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ৩০ জুন সন্ধ্যায় হাসপাতাল সড়কস্থ জামায়াতের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কক্সবাজার জেলা আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা এনসিপি’র সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক জে এইচ এম ইউনুছ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, অফিস সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, খেলাফত মজলিসের জেলা নির্বাহী সদস্য মঈন উদ্দিন, কক্সবাজার সদর জামায়াতের আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, জাতীয় যুব শক্তির সদস্য সচিব শামীম ফরহাদ, জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী আবু আইয়ুব আনসারী, জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব যায়েদ বিন আমান। প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি আগামী ৪ জুলাই বিকাল সাড়ে ৪টা থেকে আরম্ভ হবে। আমরা বিক্ষোভ কর্মসূচি পালনের মাধ্যমে সরকার কে এই ম্যাসেজ দিতে চায়, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন। দেশের সত্তর ভাগ মানুষের রায় কে অবজ্ঞা করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। অতীতের ফ্যাসিস্ট সরকার মানুষের রায় কে যেভাবে অবজ্ঞা করে দেশ চালাতেন, বর্তমান সরকার ও সেই পথে হাঁটছে বলে আমাদের প্রতীয়মান হচ্ছে। তাই আমরা বিক্ষোভ কর্মসূচি, বিভাগীয় সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সরকার কে সতর্ক করে আসছি। সরকার যদি এরপরেও গণভোটের রায় কে পাশ কাটিয়ে যায় তাহলে জনগণ কে সাথে নিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো রাজপথে নামতে বাধ্য হবো। বক্তারা ৪ জুলাইয়ের ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করে শান্তিপূর্ণভাবে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন  কক্সবাজারের রামুতে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, ৫ যাত্রী নিহত
শেয়ার করুন

মন্তব্য করুন