চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ মধ্য হালিশহর ৩৮ নং ওয়ার্ডের হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম। এতে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: রিয়াজ উদ্দিন রাজুকে জেলা প্রশাসক কতৃক অভিভাবক প্রতিনিধি মনোনীত করা হয়েছে।
১৭ আগস্ট সোমবার বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আবুল কাসেম এর স্বাক্ষরিত প্রধান শিক্ষককে প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী মো: সেলিম কে বোর্ড কর্তৃক সভাপতি ও নুরুল আনোয়ারকে শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে মনোনীত করা হয়। তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক সৈয়দ আবুল মনছুর সচস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা-২০২৪ তারিখের সংশোধনী এর প্রবিধান ৬৪ অনুসারে লিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটি স্মারকের উল্লেখিত তারিখ থেকে ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়টির কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে নানা সমীকরণ ও আলোচনা চলছিল।অবশেষে সকল প্রতিবন্ধকতা, জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক সময়ের ত্যাগী, পরিশ্রমি ও দলের প্রতি নিবেদিতপ্রাণ দুই কর্মী মো: সেলিম ও রিয়াজ উদ্দিন রাজুকে কে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া হয়।মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি হওয়ায় চট্টগ্রাম বন্দর পতেঙ্গা ১১ আসনের সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।


