মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য ২৫ এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস।

যদিও দেশের সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আসছিলেন জনশক্তি রপ্তানিকারক এজেন্সিগুলোর সংগঠন বায়রার একাংশের নেতারা।

তবে শুক্রবার ২১ আগস্ট বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম তালিকাভুক্তি করে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে এফডব্লিউসিএমএস।তালিকায় থাকা এজেন্সিগুলো হল: বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল, অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।

২০২৪ সালের ৩১ মে বাংলাদেশের জন্য শ্রমবাজার বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। সেদিন টিকিট থাকার পরও অনেকে ফ্লাইট ধরতে পারেননি। আবার অনেকেই টিকিট না পেয়ে হতাশ হয়ে বিমানবন্দর থেকে ফিরে গেছেন।এরপর দফায়-দফায় চেষ্টা করেও খোলা যায়নি মালয়েশিয়ার শ্রমবাজার।

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে তৎকালীন প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে তৎপরতা চালান। কিন্তু তাতেও লাভ হয়নি।

সবশেষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যান। এরপর থেকেই এই শ্রমবাজার আবার খুলে দেওয়ার আলোচনা তৈরি হয়৷

তবে এজেন্সির তালিকা প্রকাশিত হলেও ঠিক কী প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হবে, কবে থেকে শুরু হবে এবং এই এজেন্সিগুলোই বা কীভাবে নির্বাচিত হল, সেটি এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন  মিয়ানমারের জান্তা সরকার নাগরিকদেরকে সেনাবাহিনীতে যোগদানে বাধ্যতামূলক করল
শেয়ার করুন

মন্তব্য করুন