প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় মাইজভান্ডারে হানিফ সওদাগরের দোয়া ও জেয়ারত

নূর মুহাম্মদ, চট্টগ্রাম।।

শেয়ার করুন

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রামের ফটিকছড়িস্থ ঐতিহাসিক মাইজভান্ডার দরবার শরীফে বিশেষ দোয়া, মোনাজাত ও জেয়ারত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের ‘জনতার কাউন্সিলর’ খ্যাত আলহাজ্ব মোহাম্মদ হানিফ সওদাগরের নেতৃত্বে স্থানীয় ৫২ জন গণ্যমান্য ব্যক্তিকে সঙ্গে নিয়ে একটি কাফেলা মাইজভান্ডার দরবার শরীফের উদ্দেশ্যে রওনা হয়।

দরবার শরীফে পৌঁছে সফরসঙ্গীদের নিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন আলহাজ্ব মোহাম্মদ হানিফ সওদাগর। নামাজ শেষে তিনি দরবার শরীফের আধ্যাত্মিক সাধক হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (রহ.), হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারি (রহ.), হযরত সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারি (রহ.), হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (রহ.), হযরত সৈয়দ দেলোয়ার হোসাইন মাইজভান্ডারি (রহ.) এবং হযরত সৈয়দ মাঈনুদ্দীন আল হাসানী ওয়াল মাইজভান্ডারির (রহ.) রওজা মোবারক জেয়ারত করেন।

জেয়ারত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একইসাথে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ হানিফ সওদাগর দেশবিরোধী যেকোনো অশুভ শক্তির অপতৎপরতা রুখে দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উক্ত সফরে হানিফ সওদাগরের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন, নগর যুবদলের সাবেক সদস্য মহিউদ্দিন আহমেদ, বন্দর থানা যুবদলের সদস্য সচিব নেজাম উদ্দিন, বন্দর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউছুপ রেজা মিন্টু, বন্দর থানা বিএনপি নেতা জসিম উদ্দিন ও মোহাম্মদ জাফর।

এছাড়াও উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আলী আজম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মনা, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ফারুক, যুবদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন ও রুবেল, নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি অনিক, বিএনপি নেতা সর্দার সেলিম, জোবাইর, মঞ্জু, মোহাম্মদ আলী, মুন্না, ইলিয়াস সওদাগর, মোটর শ্রমিক দল নেতা মোঃ হানিফ, আব্বাস, আজগর আলী এবং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেদোয়ান ও বদিউর রহমান রিজভীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

মন্তব্য করুন