বাঁশখালীতে ক্রীড়া সামগ্রী বিতরণ

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

শেয়ার করুন

ক্রীড়া মন্ত্রণালয় অধীন ক্রীড়া সমিতির পক্ষ থেকে পূর্ব পুইছড়ি উচ্চ বিদ্যালয় ক্রীড়া সামগ্রী উপহার বিতরণ

নবপ্রতিষ্ঠিত পূর্ব পুইছড়ি উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া সমিতির পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পলাশ কান্তি দে এর হাতে উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা গিয়াস উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী, রঞ্জন দাশ, ইয়াসির আকিব চৌধুরী, নুর হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য গিয়াস উদ্দিন চৌধুরী বলেন; আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে উচ্চ বিদ্যালয় ছিলো না। অনেক দূর-দূরান্ত গিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা নিতে হতো। এখন বাড়ির পাশেই হাই স্কুল। স্কুল উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ জানান। এবং কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলায় মেধা বিকাশের জন্য ক্রীড়া সামগ্রী উপহার বিতরণ করা হয়। ভবিষ্যতেও এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন।

আরও পড়ুন  স্টেডিয়ামসংক্রান্ত পোস্টে ‘মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ
শেয়ার করুন

মন্তব্য করুন