মহেশখালী উপজেলা বিএনপি নবগঠিত কমিটির কবর জিয়ারত

শেখ আব্দুল্লাহ, মহেশখালী(কক্সবাজার)

শেয়ার করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, কক্সবাজারের সন্তান আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের বাবা-মায়ের কবর জিয়ারত করেছে মহেশখালী উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা।

​শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মহেশখালী উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিকের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী গাড়িবহরে পেকুয়ার সিকদার পাড়া কবরস্থানে যান। সেখানে তারা সালাহ উদ্দিন আহমদের বাবা মৌলভী সাঈদুল হক এবং মা বেগম আয়েশা হকের কবর জিয়ারত করেন। এরপর তারা মরহুমদের আত্মার শান্তির জন্য বিশেষ মোনাজাত করেন।
​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এখলাছুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আরিফুল কাদের চৌধুরী ও এনামুল করিম চৌধুরী, সদস্য সচিব আমিনুল হক চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী সহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা।
​কবর জিয়ারতের পর নেতা-কর্মীরা আবু বক্কর ছিদ্দিকের নেতৃত্বে সালাহ উদ্দিন আহমদের পারিবারিক বাসভবন “মৌলভী সাঈদুল হক মঞ্জিলে” যান। সেখানে তারা সালাহ উদ্দিন আহমদের প্রেস সচিব ও পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিমের সঙ্গে দেখা করেন। এ সময় দলের পক্ষ থেকে উপস্থিত নেতা-কর্মীদের মিষ্টিমুখ করানো হয়।সংক্ষিপ্ত আলাপ ও ছবি তোলার পর মহেশখালী উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেতা-কর্মীরা সন্ধ্যার দিকে মহেশখালীতে ফিরে আসেন।

আরও পড়ুন  এসএসসি: চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দিচ্ছে ১ লাখ ৩০ হাজার ও সমগ্র দেশে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
শেয়ার করুন

মন্তব্য করুন