আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বান্দরবানে মানববন্ধন

মো: আব্দুল্লাহ বান্দরবান প্রতিনিধি:

শেয়ার করুন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বান্দরবান প্রেসক্লাব চত্বরে আজ বিকেল ৫টায় মাদকবিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের আয়োজন করে নিউ আলো ট্রাস্ট।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা তুলে ধরে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও পুরো সমাজের জন্য হুমকি। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে, বাড়ছে অপরাধ, সামাজিক অস্থিরতা ও পারিবারিক ভাঙন। তাই মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন  পতেঙ্গায় ‘ইয়াবা সাম্রাজ্যের’ নতুন মাঝি জিয়া মিয়া!
শেয়ার করুন

মন্তব্য করুন