রেলওয়ে পূর্বাঞ্চল কমিশনের জালে বন্দি বিল’:নিপা ভাইরাসের কবলে হিসাব শাখা

বিল ছাড়ে কমিশনে, ভুয়া ভাউচারে অর্থ আত্মসাতের অভিযোগ; ঊর্ধ্বতনদের ভাগ-বাটোয়ারার দাবিও তুললেন খোদ কর্মচারীসহ ভুক্তভোগীরা। রেলওয়ে পূর্বাঞ্চলের হিসাব শাখা নিপা ভাইরাসের কবলে ।প্রশ্ন উঠতে পারে ভাইরাস মানুষকে আক্রমন করে, কিন্তু হিসাব শাখায় কিভাবে ভাইরাস আক্রান্ত হয়। এটি কোন সংক্রামক প্রাণঘাতী ভাইরাস নয়, টাকা উপার্জনের ভাইরাস। রূপক অর্থে নিপা ভাইরাস । রেলওয়ে কর্মকর্তাদের মাঝে দুর্নীতি আর […]
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

ঢাকা ১৪ জুন :দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে চলমান অস্থিরতা ও আস্থার সংকটের প্রেক্ষাপটে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চেয়ারম্যান মো. খুরশীদ আলমসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করে পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনের ওপর ন্যস্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপকে ব্যাংকটির সাম্প্রতিক […]
শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ১৩ জুন (শনিবার) পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি শহীদের স্মৃতির প্রতি গভীর […]
বেনজীর আহমেদের গ্রেপ্তার পুলিশের ঐতিহাসিক সাফল্য: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টারপোলের মাধ্যমে দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এটিকে পুলিশের ঐতিহাসিক সাফল্য বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রবিবার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। […]
চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ২টা ৪৫ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত এ সমাবেশে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে […]
পেকুয়া পৌরসভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কক্সবাজারের নবগঠিত পেকুয়া পৌরসভার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। পৌরসভার ফলক উন্মোচনের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশিত এ পৌরসভার কার্যক্রমের যাত্রা শুরু হয়। এর আগে তিনি জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী শনিবার বিকেল প্রায় ৩টায় প্রধানমন্ত্রী পেকুয়া […]
বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও একটি খবরে দেখলাম মানুষের ক্ষতিকারক দিকগুলোর বিষয়ে দাম বাড়ানো হয় এই বাজেটে। এই কারণে এ বাজেট বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবারের উদ্দেশ্য বুঝতে পেরেছেন? লক্ষ্য বুঝতে পেরেছেন? তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই। সেটা হচ্ছে দেশের […]
বাঁশখালীর তরুণ চিকিৎসক আব্দুল মোস্তফার ইন্তেকাল

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের সন্তান এবং গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের সদস্য হাফেজে কোরআন ও তরুণ চিকিৎসক ডা. মোহাম্মদ আব্দুল মোস্তফা (৩৭) মারা গেছেন। বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ১১টায় চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। […]
বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে পাশে থাকব: ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমার পিতা মরহুম আলহাজ্ব আহমেদুর রহমান সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি বাকলিয়া আদর্শ মহিলা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে বাকলিয়ায় শিক্ষার আলো ছড়িয়েছেন। এছাড়া তিনি চট্টগ্রাম রেশনিং মালিক সমিতির সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দেন। তিনি শিক্ষা বিস্তার, সমাজসেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে যে মানবিক […]
ভেজাল খাবারের সঙ্গেই মানবদেহে ঢুকছে ‘বিষ’

মানুষের মৌলিক চাহিদার মধ্যে প্রধান চাহিদাটা হলো খাদ্য। সুস্থ, সুন্দর আর স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে খাদ্য মানুষ খায়, সেই খাদ্য ভেজালবিহীন হওয়া বাঞ্ছনীয়। কিন্তু বাংলাদেশের মানুষ দিনের পর দিন ভেজাল খাদ্য খেয়ে জটিল ও মারাত্মক সব রোগে আক্রান্ত হচ্ছে। দেশজুড়েই চলছে এই ভেজাল উৎসব। ক্রেতা অধিকার সম্পর্কে দেশের মানুষের অজ্ঞতা, ভেজালবিরোধী আইনের সুষ্ঠু প্রয়োগের […]
