সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, সচিবসহ ১১ জনকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিবসহ ১১ জন পর্যবেক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ওই পরীক্ষাকেন্দ্রে ভুল প্রশ্নে ১৭৭ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়। দুই ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের হস্তক্ষেপে (১২৫ মিনিট) নতুন প্রশ্নপত্রে পুনরায় […]
ক্যানসার প্রতিরোধে আশার আলো: পুরোনো ওষুধ অ্যাসপিরিন নিয়ে নতুন গবেষণা

৪ হাজার বছরের ইতিহাস বহনকারী পরিচিত ওষুধ Aspirin (অ্যাসপিরিন) নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সাধারণত ব্যথা উপশম ও জ্বর কমাতে ব্যবহৃত এই ওষুধটি ক্যানসার প্রতিরোধেও ভূমিকা রাখতে পারে—এমনই ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক একাধিক গবেষণায়। যুক্তরাজ্যে পরিচালিত গবেষণায় দেখা গেছে, নিয়মিত কম মাত্রার অ্যাসপিরিন শরীরে নির্দিষ্ট কিছু টিউমার গঠনে বাধা দিতে পারে এবং ক্যানসার কোষের বিস্তারও কমাতে […]
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ফরিদা খানমকে ডিসি নিয়োগ দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যদিকে ঢাকার ডিসি মো. রেজাউল করিমকে ঢাকার জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তাড়াইল থানার নবাগত অফিসার ইনচার্জ ও সাংবাদিকদের মতবিনিময় সভা

কিশোরগঞ্জের তাড়াইল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত সভায় ওসি আবু সালেহ […]
কাপ্তাই হ্রদে কমছে পানি: বিদ্যুৎ উৎপাদন ঠেকেছে ৩০ মেগাওয়াটে

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তীব্র পানি স্বল্পতা দেখা দিয়েছে। প্রচণ্ড খরা এবং শুষ্ক মৌসুমের প্রভাবে হ্রদের পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (পিডিবি) কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের মোট পাঁচটি ইউনিটের মধ্যে কেবল ১ নম্বর ইউনিটটি সচল […]
পরীক্ষাকেন্দ্রে হঠাৎ শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জের সিংগাইরে হঠাৎ এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তিনি ঘুরে দেখেছেন বিভিন্ন কেন্দ্র। তার এ আকস্মিক উপস্থিতিতে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি চলমান এসএসসি পরীক্ষার সার্বিক খোঁজখবর নেন। […]
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে ওয়েম্যানের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মো. রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার বাড়বকুণ্ড রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। রেল কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, রফিকুলের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকায়। তিনি বাংলাদেশ রেলওয়েতে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন। সীতাকুণ্ডের বাড়বকুণ্ড রেলস্টেশনের মাস্টার […]
পদ্মা অয়েল লিমিটেড: ২৬৮ কোটি টাকার স্থায়ী আমানত ফেরত নিয়ে শঙ্কা

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল লিমিটেডের প্রায় ২৬৮ কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) ফেরত পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আর্থিক সংকট, উচ্চ খেলাপি ঋণ এবং একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংকে এই অর্থ জমা থাকায় তা আদায়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কোম্পানিটির নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এসব তথ্য জানানো হয়েছে। […]
এসএসসি: চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দিচ্ছে ১ লাখ ৩০ হাজার ও সমগ্র দেশে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৮টি কেন্দ্রে অংশ নেবেন এক লাখ ৩০ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম বোর্ডে এ বছর ১২১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। শিক্ষার্থীদের মধ্যে ৫৬ হাজার ৩৫১ জন ছাত্র ও ৭৪ […]
বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন সভাপতি আরজু সাধারণ সম্পাদক ঢালি

১৯ এপ্রিল দুপুর দেড়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ নিউ একাডেমিক বিল্ডিং এর কনফারেন্স হলে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন বিপিএ চট্টগ্রাম শাখার বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ সনদ কুমার বড়ুয়ার পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে অধ্যাপক ডাঃ মাহমুদ আহমদ চৌধুরী আরজু কে সভাপতি […]
