পাহাড়ে ম্যালেরিয়া কমলেও মৃত্যুঝুঁকি বাড়ছে চট্টগ্রামে!

পাহাড়ি জেলাগুলোতে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে দৃশ্যমান সাফল্য আসলেও মৃত্যুহার নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে চট্টগ্রাম জেলা। স্বাস্থ্য অধিদপ্তরের ২০২৫ সালের বার্ষিক ম্যালেরিয়া রিপোর্ট বিশ্লেষণ করে এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। রিপোর্ট বিশ্লেষণে দেখা গেছে, ম্যালেরিয়ার ‘হটস্পট’ খ্যাত বান্দরবানে আক্রান্তের সংখ্যা চট্টগ্রামের চেয়ে প্রায় ৩৪ গুণ বেশি হলেও সেখানে মৃত্যুহার শূন্য। অন্যদিকে, আক্রান্তের তালিকায় তলানিতে থাকা […]

কুমিল্লার ‘বাঘা’ শরীফের হ্যাটট্রিক বিজয়

কুমিল্লার মো. শরীফ ওরফে ‘বাঘা’ শরীফ টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় হ্যাটট্রিক জয়ের গৌরব অর্জন করেছেন। শনিবার (২৫ এপ্রিল)  চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠে অনুষ্ঠিত ফাইনালে তিনি একই এলাকার রাশেদকে পরাজিত করে হ্যাটট্রিক শিরোপা জয় করেন। ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই বলীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। প্রায় ২৪ মিনিটের লড়াইয়ে কেউ কাউকে […]

অর্থ জালিয়াতির কেলেঙ্কারিঃ রেলওয়ের দুই কর্মচারীর ‘গুরুদণ্ড’

রেলওয়েতে অর্থ কেলেঙ্কারির ঘটনা নতুন কিছু নয়। কর্ম ক্ষেত্রে স্বচ্ছ জবাবদিহিতা না থাকার কারনে এসব অপকর্ম হর হামাশয় হয়ে থাকে  রেলওয়েতে। দুর্নীতিবাজ ও কর্মকর্তা-কর্মচারীদের অপরাধের বিচার হয় না বলেই  সকল অন্যায় ন্যায়ে পরিণত হয়। ফলে ক্রমান্বয়ে প্রতিষ্ঠানে গডে উঠে  দুর্নীতিবাজদের  স্বর্গরাজ্য।  সুবিধাবাদী  রেলওয়ে কিছু কর্মকর্তা কর্মচারীর কারণে প্রাচীনতম প্রতিষ্ঠানটি  সুনাম হারাতে বসেছে। পারস্পরিক যোগসাজশে জালিয়াতির […]

উত্তরাধিকার সম্পত্তিতে কর ধার্য হতে পারে

উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে। নিকটাত্মীয় যেমন বাবা-মা, ভাইবোনের কাছ থেকে সম্পত্তি পেলে কম হারে এবং দূরবর্তী আত্মীয় যেমন দাদা-দাদি, নানা-নানি, শ্বশুর-শাশুড়ির কাছ থেকে সম্পত্তি পেলে বেশি হারে আয়কর আরোপের চিন্তা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সবুজ সংকেত পেলেই ধনী-গরিব নির্বিশেষে এই কর আরোপ করা […]

আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়বে

ভারতের আদানি পাওয়ারের একটি ইউনিট ২২ এপ্রিল ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায়—আগামী দিনগুলোতে বাংলাদেশে লোডশেডিং পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে ভারত থেকে বিদ্যুৎ আমদানি প্রায় অর্ধেকে নেমে এসেছে, যা কয়লার ঘাটতি ও সীমিত গ্যাস সরবরাহের সংকট জর্জরিত দেশের ভঙ্গুর বিদ্যুৎ ব্যবস্থার ওপর নতুন করে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। বাংলাদেশ […]

বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বর্তমান পরিচালনা ব্যয় বিবেচনায় নিয়ে এই মূল্য বৃদ্ধি করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই ভাড়ার হার আজ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, […]

জেলেদের জীবন-জীবিকার স্বার্থে অবিলম্বে নাফ নদী খুলে দিন”

  টেকনাফ উপজেলা হ্নীলা জেলেপাড়ায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ টি পরিবারে আর্থিক সহায়তা প্রদান করেছেন কক্সবাজার জেলা জামায়াতর আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। ২৩ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর ১২টায় আয়োজিত অর্থ সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী, টেকনাফ উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ, হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের আমির মোঃ হোসাইন, […]

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পাওয়ার প্ল্যান্টের চালু থাকা সবশেষ ইউনিটটিরও উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে প্ল্যান্টের ১২৫ মেগাওয়াটের ওই ইউনিটটিতে (১ নম্বর ইউনিট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু […]

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের

রাজধানী ঢাকাতে বিদ্যুতের লোডশেডিং দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটা নিশ্চিত করা এবং গ্রাম-শহরে বৈষম্য কমাতে সরকার রাজধানী ঢাকাতে পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা জানান। লোডশেডিংয়ে মানুষের […]

চট্টগ্রামে ওয়াসার খননকাজে মাটিধস, দুই শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের খননকাজে মাটিধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দিবাগত রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন রাকিব ও তুষার। আহতরা হলেন সাগর ও এরশাদ। ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, গভীর […]