ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর খপ্পরে পড়া বাঁশখালীর ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৬

চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহৃত হওয়া মোহাম্মদ এহছান ওরফে হাসান (৩১) নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র্যাব সদস্য সুমন মুন্সিসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ এলাকা থেকে তাঁকে […]
পাঁচলাইশ ওয়ার্ডের পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ইদ্রিস আলী

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বলেছেন, বর্তমানে বিএনপি সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকায় রক্ষায় অঙ্গিকারাবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন যাতে সকল সনাতনীরা নিশ্চিতভাবে দুর্গা পূজার আনন্দ উপভোগ করতে পারে। তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন, যেখানে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে […]
বাঁশখালীর অপহৃত ব্যবসায়ী এহসান টেকনাফ থেকে উদ্ধার, গ্রেপ্তার ৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার থেকে অপহৃত ব্যবসায়ী মো. এহসান প্রকাশ হাসানকে অক্ষত অবস্থায় কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা ও অভিযানের মুখে তাঁকে উদ্ধার করে আজ বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বাঁশখালী থানায় আনা হয়। এ সময় তাঁকে একনজর দেখার জন্য পরিবারের সদস্যসহ […]
টেকনাফ-উখিয়ায় ১৩ কোটি ৮০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৪

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় শাকিলসহ চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা। মঙ্গলবার (২০ অক্টোবর) ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। […]
বাঁশখালীতে ভুয়া এসআরবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, মুক্তিপণ দাবি

চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ভুয়া পরিচয় দিয়ে মো. এহেসান প্রকাশ হাসান (৩৮) নামে এক ব্যবসায়ীকে অপহরণের ৪২ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। গত ১৭ অক্টোবর (শনিবার) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স আবদুল্লাহ এন্টারপ্রাইজ’ থেকে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহৃত ব্যবসায়ী হাসান পশ্চিম […]
রেলওয়ের জমি দখল করে কারখানা নির্মাণ: সাবেক এমপি বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের আড়াই একরের বেশি জমি অবৈধ দখল এবং ১ কোটি ১২ লাখ টাকারও বেশি সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগে মিরসরাইয়ের সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার ও ভূ-সম্পত্তি নীতি লঙ্ঘন করে কারখানা ও ভবন নির্মাণের দায়ে সোমবার (১৯ অক্টোবর) দুদকের সমন্বিত চট্টগ্রাম-২ জেলা […]
চট্টগ্রামে অজিত-অনিমা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপস্থ ‘জ্ঞানতাপস শিক্ষক অজিত কুমার চৌধুরী ও মহিয়সী নারী অনিমা রানী বড়ুয়া ফাউন্ডেশন’-এর উদ্যোগে নগরীর বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে বিদ্যালয় অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান […]
চাম্বল ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান এডভোকেট নাজমুল আলম চৌধুরী

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১০ নং চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সাবেক সফল ছাত্রনেতা এডভোকেট নাজমুল আলম চৌধুরী।তিনি ১০ নং চাম্বল ইউনিয়নের ঐতিহ্যবাহী আব্দুল গফুর সিকদার বাড়ির মরহুম রহমত উল্লাহ চৌধুরীর কনিষ্ঠ সন্তান। ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির সাথে সক্রিয়ভাবে […]
সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র […]
পূর্বাঞ্চলের দীর্ঘতম রুটে ট্রেনের নতুন সংযোজন

ঢাকা–চট্টগ্রাম রুটে চলাচলকারী জনপ্রিয় আন্তঃনগর ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’ আগামী ২৬ অক্টোবর থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত চলাচল শুরু করবে। রেল ভবনের এক দাপ্তরিক আদেশে এই তথ্য জানানো হয়েছে। এর ফলে মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা ঢাকা বা চট্টগ্রাম পরিবর্তনের ঝামেলা ছাড়াই সরাসরি কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন। যেসব স্টেশনে যাত্রাবিরতি থাকছে রেলওয়ের নতুন সূচি অনুযায়ী, ঢাকার কমলাপুর থেকে […]
