খাতায় ০, ফলে ৪৫: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পুকুরচুরি, ৪ জনের বিরুদ্ধে মামলা

এসএসসি পরীক্ষার খাতার সৃজনশীল অংশে নম্বর পেয়েছেন ‘শূন্য’, অথচ প্রকাশিত ফলাফলে সেই বিষয়েই এসেছে ৪৫ নম্বর! খাতা পুনঃনিরীক্ষণ করতে গিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এমন ভয়াবহ জালিয়াতি ও পুকুরচুরির ঘটনা ধরা পড়েছে। জালিয়াতির মাধ্যমে ১০ বিষয়ে ফেল করা পরীক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার প্রমাণ মেলায় সংশ্লিষ্ট এক শিক্ষার্থী ও বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারীসহ মোট চারজনের বিরুদ্ধে […]

কাগজে কোটিপতি, বাস্তবে দিনমজুর: রেলের টাকা লুটে দুদকের জালে ১৪ কর্মকর্তা

কাগজে-কলমে কোটিপতি ব্যবসায়ী, বাস্তবে দিনমজুর—এমন এক চাঞ্চল্যকর জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের প্রায় ১ কোটি টাকা আত্মসাতের ঘটনা উদ্ঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), রেলওয়ের অভ্যন্তরীণ হিসাব শাখা ও একটি বেসরকারি ব্যাংকের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এই অভিনব দুর্নীতি সংঘটিত হয়েছে। কাগজে-কলমে তিনি ১ কোটি ৮০ লক্ষ টাকার বার্ষিক লেনদেন করা ধর্ণাঢ্য ব্যবসায়ী। […]

ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর খপ্পরে পড়া বাঁশখালীর ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৬

 চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহৃত হওয়া মোহাম্মদ এহছান ওরফে হাসান (৩১) নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র‌্যাব সদস্য সুমন মুন্সিসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ এলাকা থেকে তাঁকে […]

রেলওয়ের জমি দখল করে কারখানা নির্মাণ: সাবেক এমপি বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের আড়াই একরের বেশি জমি অবৈধ দখল এবং ১ কোটি ১২ লাখ টাকারও বেশি সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগে মিরসরাইয়ের সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার ও ভূ-সম্পত্তি নীতি লঙ্ঘন করে কারখানা ও ভবন নির্মাণের দায়ে সোমবার (১৯ অক্টোবর) দুদকের সমন্বিত চট্টগ্রাম-২ জেলা […]

সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র […]

মাদক-জুয়ামুক্ত ক্যাম্পাস গড়ার উদ্যোগ: সব শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত হচ্ছে প্রতিরোধ কমিটি

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে শিক্ষার্থীদের মুক্ত রাখতে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান জনসংযোগ কর্মকর্তা (তথ্য অফিসার) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গঠিত এই প্রতিরোধ কমিটির কার্যক্রম শুধু কাগজ-কলমে সীমাবদ্ধ থাকছে না; এগুলো নিয়মিত তদারকির আওতায় […]

দুস্থ অসহায় বিচারপ্রার্থীদের পাশে দাড়ানোর জন্য নবীন আইনজীবীদের আহবান আইনমন্ত্রী

সততা ও নিষ্ঠার সাথে আইন পেশা পরিচালনা ও গরীব দুস্থ অসহায় বিচারপ্রার্থীদের পাশে দাড়ানোর জন্য নবীন আইনজীবীদের আহবান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে অদ্য ২৬ জুলাই ২০২৬, রবিবার সকাল ১০টায় আইনজীবী অডিটোরিয়ামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘নবীন আইনজীবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান, এম.পি প্রধান অতিথি […]

চট্টগ্রামে ব্যবসায়ীর ছয় কাভার্ডভ্যান আত্মসাৎ, গ্রেপ্তার ১

চট্টগ্রামে ভাড়া নেওয়ার পর ছয়টি কাভার্ডভ্যান আত্মসাতের অভিযোগে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ জুলাই শুক্রবার নগরের লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আত্মসাত করা একটি কাভার্ডভ্যানও উদ্ধার করে জব্দ করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ জানায়, সিএন্ডএফ প্রতিষ্ঠান ফ্যাক্ট লজিস্টিকসের মালিকানাধীন ছয়টি কাভার্ডভ্যান আত্মসাতের ঘটনায় গত […]

সীতাকুণ্ডে সড়ক অবরোধের ঘটনায় সওজের মামলা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ করার ঘটনায় ৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বাদী ও গ্রেপ্তার আসামিদের নাম-পরিচয় প্রকাশ করেনি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে নির্বাচিত এমপি […]

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বান্দরবানে মানববন্ধন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বান্দরবান প্রেসক্লাব চত্বরে আজ বিকেল ৫টায় মাদকবিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের আয়োজন করে নিউ আলো ট্রাস্ট। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা তুলে ধরে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান। […]