পটিয়ায় গণশুনানিতে জেলা প্রশাসক

“জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সে লক্ষ্যে আজ আপনাদের কাছে ছুটে এসেছি। আপনাদের সমস্যাগুলো আমরা দ্রুত সমাধান করবো। প্রত্যেক সেবাপ্রার্থী যেন সঠিক সময়ে সেবা পান, সেটাই এই সরকারের অন্যতম উদ্দেশ্য”। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে নাগরিক সেবা বিষয়ক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এসব কথা […]

পঞ্চগড়ে পরকীয়ার জেরে হত্যা অভিযোগ ৮ মাস পর মরদেহ উত্তোলন প্রশাসনের 

পঞ্চগড়ে পরকীয়ার জেরে স্বামীর খাবারে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে দাফনের আট মাস পর খামিরুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের রায়পাড়া কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।পরে ময়নাতদন্তের জন্য খামিরুলের মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় […]

রাজশাহী দুর্গাপুরে  ভ্রাম্যমান অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীর দুর্গাপুরে নিয়ম ভঙ্গ করায় ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৮ সেপ্টেম্বর)  বেলা সাড়ে ১১টা দিকে উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকায় এ অভিযান  পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও ব্যবহার করা ইনজেকশনের সিরিঞ্জ সংরক্ষণ করার দায়ে নিয়ন মেডিসিন কর্ণারকে ৩ হাজার, আমদানি কারকের সিলবিহীন কসমেটিকস বিক্রির দায়ে মা গিফট কর্ণারকে […]

বাঁশখালীতে ওষুধের দোকানে অভিযান

চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলা সদর জলদীতে সাতটি খুচরা ও পাইকারি ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো: ওমর সানী আকন্দের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের ড্রাগ সুপার মো: ফজলুল হক ও আবির হাসান। ০৭ সেপ্টেম্বর’২৫ ইং রবিবার বিকেল ৪:৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬:০০টা অভিযান […]

চকরিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিয়ান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ । রবিবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন  মো. খোকন (৫৩), শেকাব উদ্দিন(৩২) মো. সাকিব (২০) মো. ভুট্টো (২৬), মো. নুরন্নবী (৪১), আরিফুল হক (৩৫) ও শহিদুল ইসলাম (৪০)। এদের মধ্যে খোকনের বিরুদ্ধে মোট ৭টি […]

ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ২

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানা ভুক্ত দুই আসামি গ্রেফতার হয়েছে। শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। ধৃতরা হল ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড খোদাইবাড়ি এলাকার মৃত ফরিদুল আলমের পুত্র মোহাম্মদ আলমগীর ও একই ইউনিয়নের চরপাড়ার রজিউল্লা সওদাগরের পুত্র মোহাম্মদ বেলাল উদ্দিন। থানার অফিসার ইনচার্জ […]

কোম্পানীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি দখলের চেষ্টা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ডাক্তার ছেরাজুল হকের বাড়ির এ.আর. বেলাল উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিজেই সম্পত্তি দখল, গাছ কেটে বিক্রি ও মাছ লুটসহ নানা অভিযোগ উঠেছে। সরেজমিনে ও বায়না ও দলিল সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার বিরাহিমপুর, চরপার্বতী ও চরকাঁকড়া মৌজাসহ মোট ৩টি মৌজায় ডাক্তার ছেরাজুল ইসলাম চৌধুরী মৃত্যুকালে […]

হাতীবান্ধায় আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল করার অভিযোগ উঠেছে গনেশ চন্দ্র বর্মন নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। উপজেলার গোতামারী ইউনিয়নের গাওচুলকা গ্রামের মৃত্যু দীনবন্ধু বর্মনের দুই ছেলে গনেশ চন্দ্র বর্মন ও মনোরঞ্জন চন্দ্র বর্মন এর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের দন্ধ চলে আসছে। এনিয়ে লালমনিরহাট জেলা জজ আদালতে মামলা চলমান রয়েছে। এব্যাপারে আদালত উভয়পক্ষকে স্ব […]

লক্ষ্মীপুরে সাজা প্রাপ্ত আসামীকে সংবাদে সন্ত্রাসী লিখায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

লক্ষ্মীপুরে স্থানীয় এক সংবাদ মাধ্যমে হত্যাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী ছোট কাউসারকে সন্ত্রাস লিখে সংবাদ প্রচার করায় সংবাদকর্মী তারেক মাহমুদকে হুমকি দেওয়া হয়েছে। ৩রা সেপ্টেম্বর সংবাদ প্রকাশের পর রাত সাড়ে ১১ দিকে মুঠোফোনে কল দিয়ে বিভিন্ন চাপ প্রোয়োগ ও মামলার হুমকি দেয় ছোট কাউসার। এ ঘটনায় লক্ষ্মীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ঐ সংবাদ […]

রাজশাহীতে সাংবাদিকদের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

রাজশাহীতে ছয় সাংবাদিকের বিরুদ্ধে শাহমখদুম থানায় দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন সাংবাদিক সমাজ। এ ঘটনায় মামলা প্রত্যাহার ও ওসিকে অপসারণের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। মানববন্ধনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পাশাপাশি রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, রাজশাহী প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন […]