পেকুয়ায় জায়গা ক্রয় ও দালান নির্মাণের আড়াই বছর পর ব্যাংকের সাইনবোর্ড

কক্সবাজারের পেকুয়ায় জায়গা ক্রয়ের আড়াই বছর পর নির্মিত বহুতল ভবনের ওপর ব্যাংকের সাইনবোর্ড টাঙানোকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে ভুক্তভোগী পরিবার ২০সেপ্টম্বর (শনিবার) সংবাদ সম্মেলন আয়োজন করেন। অভিযোগ রয়েছে—পেকুয়া সদর ইউনিয়নের সরকারিঘোনা এলাকার মৃত আবদুল হকের ছেলে আহমদ নুর ও তার মা বুলবুল আক্তার জায়গাটি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কাছে মর্টগেজ (বন্ধক) […]

লক্ষ্মীপুরে গণধর্ষণ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

লক্ষ্মীপুরে র‍্যাবের অভিযানে গণধর্ষণ মামলায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী রহিমকে গ্রেফতার করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর রাতে র‍্যাবের আভিযানিক দল নোয়াখালী জেলার সুধারাম থানার আন্ডারচর গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করে।গ্রেফতারকৃত মোঃ রহিম(৪৪) কমলনগর থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত তার […]

জলঢাকায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

নীলফামারীর জলঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে টানা বৃষ্টির মধ্যেই উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের গোলমুন্ডা বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল আলম ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা। অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন সহযোগিতা করে। অভিযানে রাসায়নিক সার ব্যবসায়ী আনোয়ার হোসেন মতিনকে সারের মূল্য তালিকা প্রদর্শন […]

অনুমতি ছাড়া ওয়াসার ঠিকাদার রাস্তা কাটলে আইনি ব্যবস্থা : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া ওয়াসার ঠিকাদার রাস্তা কাটলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের(চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার (১৪ সেপ্টেম্বর) টাইগারপাসে সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে বিভাগীয় সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ওয়াসা সমন্বয় না করেই রাস্তা কাটছে। এতে কোটি কোটি টাকার উন্নয়নকাজ নষ্ট হচ্ছে এবং জনদুর্ভোগ […]

চট্টগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও আসন্ন বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম […]

মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিপন আটক

মহেশখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম রিপন। শনিবার রাতে কালামারছড়া ইউনিয়নের বরুয়া বাজার এলাকায় তল্লাশি চৌকিতে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শনিবার সকাল থেকেই মহেশখালী থানার একটি বিশাল বাহিনী কালামারছড়া ইউনিয়নের ইউনুসখালী পাহাড় ঘিরে ফেলে। সকাল […]

হত্যার ঘটনা আড়াল করতে ডাকাতির মামলা !

গত বছরের ২১ ডিসেম্বর পটিয়ার হাইদগাঁও গ্রামে শামসুল আলম নামের এক কৃষককে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে ও মাথা থেতলে দেয় প্রতিবেশী ইউনুছ ও তার সহযোগীরা। এর ৮দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামসুল আলম। এ ঘটনায় ২২ ডিসেম্বর নিহত শামসুল আলমের স্ত্রী সুমি আকতার বাদি হয়ে একটি হত্যা প্রচেস্টা […]

লোহাগাড়ায় মাদ্রাসার ছাত্রকে অপহরণকারী ২ যুবক গ্রেফতার

একজন মাদ্রাসার ছাত্রকে মুক্তি পনের জন্য অপহরণ করে। তাদেরকে মুক্তিপন সহ আটক করেছেন লোহাগাড়া থানার পুলিশ। অপহরন কারী যুবকেরা হলেন সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গারাংগিয়া রঙ্গিপাড়ার মোহাম্মদ সেলিমের পুত্র সাজ্জাদ হোসেন (২০)অন্যজনও একই এলাকার ওসমানগণির পুত্র শাহিদুল ইসলাম।অপহত মাদ্রাসা ছাত্র জিয়াউল ইসলাম সাজ্জাদ (১৮)ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ জসীমউদ্দীনের পুত্র।বন্দর নগরীর চট্টগ্রাম মুরাদপুর এলাকায় তাদের […]

পুলিশের সাবেক ডিআইজি গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সাবেক উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) একেএম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ডিবি প্রধান ডিআইজি মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঁশখালির খাটখালী জেটিঘাটে ড্রেজিং বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা খাটখালীতে এস এস পাওয়ার প্ল্যান্ট কর্তৃক ড্রেজিং কার্যক্রম বন্ধ ও ব্রেকওয়াটার (পাথর ফেলে সাগরে জেটি নির্মাণ) সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। পাশাপাশি কয়লাবাহী লাইটার জাহাজ ভিড়ানোকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত জেলেদের জীবিকার ক্ষতিপূরণ এবং ইকোনোমিক জোন-১ ও ২ বন্ধেরও নির্দেশনা চাওয়া হয়েছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার […]