চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন জাহিদুল হাসান ও আমজাদ হোসেন চৌধুরী

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যকরী পরিষদের জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোঃ জাহিদুল হাসান ও বাংলাদেশ শীপ ব্রেকিং এসোসিয়েশনের সভাপতি, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক, রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরীর মনোনয়ন বৈধ হয়েছে। চেম্বার নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্ধিতা করতে আর কোনো বাধা নেই। মঙ্গলবার […]
চট্টগ্রামে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে মৃত্যুদণ্ডাদেশ

ছাত্রকে বলাৎকারের অভিযোগে নগরীর দারুল উলুম মাদরাসার শিক্ষক মো. ইসমাইল (৪৭)কে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. সাইদুর রহমান গাজী। আজ সোমবার ১৩ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ আদেশ দিয়েছেন আদালত। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম ওই ছাত্রকে ২০২২ সালে নগরীর দারুল উলুম মাদরাসায় হিফজুল কোরআন বিভাগে […]
আইসিটি মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর। তবে এখনো পর্যন্ত মেজর জেনারেল কবীর আহাম্মদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শনিবার (১১ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসের মেস আলফাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে মোট তিনটি মামলায় […]
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

চট্টগ্রাম জেলাধীন রাউজানে গুলিতে নিহত আবদুল হাকিম বিএনপি কর্মী নয় বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার এক প্রতিবাদ লিপিতে তিনি এই দাবি করেন। রিজভী বলেন, রাউজানের মদুনাঘাট ব্রীজ সংলগ্ন হাটহাজারী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুস্কৃতিকারিদের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় মো: আব্দুল হাকিম নামে এক ব্যক্তি গুলিতে নিহত হন।এই সহিংস ঘটনা […]
ইসলামী ব্যাংকের চাকরি হারালেন আরও ২০০ জন

বাংলাদেশ ইসলামী ব্যাংকে কর্মী ছাঁটাইয়ের ঢেউ আরও তীব্র হলো। চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে এবার একসঙ্গে আরও ২০০ কর্মীকে অব্যাহতি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে দ্বিতীয় দফায় এ ছাঁটাইয়ের ফলে মোট ৪০০ কর্মীর চাকরি হারালেন। তবে ব্যাংক কৃর্তপক্ষের দাবি, বিষয়টি দক্ষতা যাচাই ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার অংশ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) পরিচালিত […]
রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের থানাচন্দ্র পাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো: জহির (৪৯) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) এর ধারা ৭ক এর উপধারা (গ), (ঘ) ও (ঙ) এর এর অপরাধে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে ৮১০০ (আট হাজার একশত) ঘন ফুট বালু […]
পাহাড়তলী রেলওয়ে ক্যারেজ কারখানায় দুদকের অভিযান

চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ক্যারেজ ওয়াগন মেরামত কারখানায় অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দুদকের উপ-পরিচালক মোঃ ইমরানের নেতৃত্বে সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম এ অভিযান পরিচালনা করে। দুদক সূত্র জানায়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, কারখানার ভেতরে দীর্ঘদিন ধরে বিপুল […]
খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষে নিহত তিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছে। আহত হয়েছেন সেনাবাহিনীর মেজর ,থানার ওসি, সাংবাদিকসহ ২০ জনেরও অধিক। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ির সিভিল সার্জন মোহাম্মদ ছাবের বলেন, নিহতের লাশ খাগড়াছড়ি হাসপাতাল মর্গে রয়েছে। তাদেরকে গুইমারা থেকে আনা হয়েছে। তবে এখনো তাদের পরিচয় […]
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসন। আজ শনিবার দুপুর ২ টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি থাকবে। খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের […]
ইপিজেড এলাকায় অবৈধ ব্যাটারীচালিত অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন

দুর্ঘটনায় এড়াতে ফ্রি পোর্ট মোড় থেকে কলশীদীঘি রোড বালুর মাঠ পর্যন্ত ব্যাটারীচালিত রিকশা ও অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। সাম্প্রতিক চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রসহ বেশ কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনার কারণে চট্টগ্রাম ইপিজেড মোড় থেকে কলসী দিঘী রোডে ৫০০ গজ রাস্তায় বালুর মাঠ পর্যন্ত স্কুল মাদরাসা শিশু শিক্ষার্থীর নিরাপদে চলাচল ও দুর্ঘটনা থেকে রক্ষা পেতে […]
