বাঁশখালীতে আসামি গ্রেপ্তারের দাবিতে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক কাদের সিদ্দিকী উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ঘটনার ১৪ দিন অতিবাহিত হতে চললেও আসামি গ্রেপ্তার না হওয়া এবং উল্টো বাদিকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় […]

স্ত্রীকে গলা কেটে হত্যাকারী সেই ঘাতক স্বামী গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে ঈদের দিনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যাওয়া ঘাতক স্বামী হাসিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ জুন) বিকেল ৫টার দিকে লালমনিরহাট বিজিবি ক্যান্টিন মোড়ে সেনাবাহিনীর অস্থায়ী চেকপোস্ট থেকে হাসিবুলকে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, শনিবার (৭ জুন) ঈদুল আজহার […]

বাঁশখালীতে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তিকারী পল্লীচিকিৎসক গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তিকারী পল্লীচিকিৎসক প্রবীর চৌধুরীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কটূক্তিকারী প্রবীর চৌধুরী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার প্রমোদ চৌধুরীর ছেলে। গতকাল সোমবার রাত ১১টার দিকে হযরত মুহাম্মদ (সা.) কটূক্তিকারীকে গ্রেপ্তার প্রতিবাদে […]

সারা দেশে ২৫২ বিচারককে একযোগে বদলি

সারা দেশে বিভিন্ন আদালতের ২৫২ জন বিচারককে একযোগে বদলির করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এছাড়াও বিকালে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে। জানা গেছে, বদলি হওয়া বিচারকদের মধ্যে ১৬২ জন সহকারী ও সিনিয়র সহকারী জজ। এছাড়াও অতিরিক্ত জেলা জজ বদলি করা হয়েছে ৩৮ জনকে। অন্যদিকে […]

সিনহা হত্যা: প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বাকি ছয় আসামির শাস্তিও বহাল রাখা হয়েছে। সোমবার (২ জুন) হাইকোর্ট এই আলোচিত মামলার আপিল ও ডেথ রেফারেন্সের ওপর রায় ঘোষণা করেন। বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান […]

জামায়াতের নিবন্ধন আপিল বিভাগের রায়

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। রবিবার (১ জুন) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। এর আগে গত ১৪ মে দলটির করা আপিলের ওপর শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য আজকের দিন (১ জুন) ধার্য করেছিলেন। রাজনৈতিক […]

ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচারকার্য

জুলাই গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। রবিবার (১ জুন) ট্রাইব্যুনাল থেকে তার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচারের কথা জানিয়েছে প্রসিকিউশন। শনিবার (৩১ মে) বিকেলে এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তিনি জানান, রবিবার শেখ হাসিনার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। অন্য […]

পঞ্চগড়ে প্রেস ক্লাব নিয়ে আধিপত্য বিস্তার চেষ্টা ১৪৪ ধারা জারি

পঞ্চগড় প্রেসক্লাব নিয়ে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার চেষ্টা চলমান উত্তেজনার ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে মোতায়েন সেনাবাহিনী ও পুলিশ। জানা যায়, বুধবার (২৮ মে) রাত থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ আকার ধারণ করেছে। এক পক্ষ প্রেসক্লাবে তালা লাগিয়ে দিলে অপর পক্ষ তা ভেঙে প্রেসক্লাবে প্রবেশ করে। এর জেরে […]

পঞ্চগড়ে দুইজনের কারাদণ্ড

পঞ্চগড়ের সদর উপজেলায় ফসলি জমি কেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে জমির মালিক ও এস্কেভেটর চালকসহ দুইজনকে পৃথকভাবে ৩ মাস ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় উপজেলা প্রশাসনকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ বালু ও […]

জামায়াত নেতা আজহারকে মুক্তি দেয়ার নির্দেশ আপিল বিভাগের

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে বলেছেন আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে […]