ঢাকাইয়া আকবর খুনের মামলায় ‘সন্ত্রাসী’ সাজ্জাদের ভাই ও ভাগনে গ্রেপ্তার

চট্টগ্রামে ‘সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে গুলি করে খুনের মামলায় বিদেশে পলাতক ‘শীর্ষ সন্ত্রাসী’ সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ভাই ও ভাগনেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে নগরের পাঁচলাইশ এলাকায় পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। সাজ্জাদ আলীর ভাইয়ের নাম ওসমান আলী। তাঁকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা-পুলিশ। অন্যদিকে সাজ্জাদের ভাগনে […]

কর্ণফুলীতে চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান পুত্র

চট্টগ্রামের কর্ণফুলীতে চেক প্রতারণা মামলায় মো. হারুন (৩২) নামে এক চেয়ারম্যান পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) রাতে উপজেলার জুলধা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হারুন উপজেলার জুলধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. রফিক আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, চেক প্রতারণা মামলায় […]

বাঁশখালীতে জোরপূর্বক মাটি কাটার জেরে সংঘর্ষ, শহরে থেকেও আসামী প্যানেল চেয়ারম্যান

চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদের পশ্চিম রায়ছটা ৮ নং ওয়ার্ড এলাকায় আখতার ফারুক নামে এক প্রভাবশালী তার দলবল নিয়ে আশরাফ আলী নামে এক ভুক্তভোগীর জায়গা থেকে জোরপূর্বক মাটি কাটার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম চট্টগ্রাম শহরে থাকা সত্বেও তাকে মামলার আসামি করায় পুরো এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। […]

চ‌সিকের অফিসে দুদক, কর্মকর্তাদের পদোন্নতিতে অ‌নিয়মের অভিযোগ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপ-বিভাগের কর্মকর্তাদের পদোন্নতি প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২০ মে ) দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ সূত্রে বিষয়‌টি নি‌শ্চিত করা হয়েছে।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে এ অভিযান পরিচালিত হয়। দুদক জানায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সচিবের বক্তব্য […]

বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে আমুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও যুবলীগ নেতা জুয়েল ঘোষকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়েল আমুচিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দ। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। রবিবার (১৮ মে) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা […]

লালমনিরহাট সদর হাসপাতালে দুদকের অভিযান

অনিয়ম দুর্নীতির অভিযোগে লালমনিরহাট সদর হাসপাতালে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ মে) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন দুদকের এ অভিযান পরিচালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরীরর নেতৃত্বে দুদকের ৫ জন সদস্য এই অভিযানে অংশ নেন। এ সময় তারা ছদ্মবেশে জরুরী বিভাগ, […]

চসিক সাবেক কাউন্সিলর তৌফিক বিমানবন্দরে গ্রেফতার

বিদেশে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারীসহ বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে। শনিবার (১৭ মে) দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় পল্টন থানায়। গ্রেফতার তৌফিক আহমেদ চৌধুরী চট্টগ্রাম […]

রাজশাহীর দুর্গাপুরে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার -২

রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি সহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অপরজন পরোয়ানাভুক্ত আসামী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে আসামীদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন, জয়নগর ইউনিয়নের ১ নম্বর […]

‎অবশেষে গ্রেপ্তার দুর্গাপুরে আলোচিত মকবুল হত্যা মামলার ৫ আসামী

রাজশাহী দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের আমগ্রাম এলাকায় বিয়ের দাবীতে এক এক নারীর অবস্থানকে কেন্দ্র করে সংঘর্ষে আলোচিত মকবুল হত্যা মামলার ৫ আসামীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। ‎ ‎র‌্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ মে ভোর ৪ টার দিকে কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন […]

রাঙ্গুনিয়ায় যুবলীগ কর্মী কামাল আটক

এস এম কামাল উদ্দিন নামের এক যুবলীগ কর্মীকে  আটক করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। গত ৮ মে দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরফভাটা ভূমিরখিল এলাকা থেকে এস আই শাহীনের নেতৃত্বে পুলিশের টীম কামালকে আটক করতে সক্ষম হয়। কামাল ভূমিরখিলের আহমদ ছৈয়দের ছেলে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিফাতুল মাজদার কামালকে আটকের কথা […]