আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে না পারলে ‘নিজে চলে যাবো (দায়িত্ব ছেড়ে দেবেন)’ বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (৮ মে) বিকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তিনি এ কথা বলেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা […]

চিন্ময় দাসকে আরও চার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরও চার মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর পি‌পি মুফিজুল হক ভূইয়া জানান, গত বছরের ২৬ নভেম্বরের ঘটনায় পুলিশের করা তিনটি মামলা এবং নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাইয়ের দায়ের করা […]

‘চাটগাঁর সংবাদ’ সম্পাদক ও আ.লীগ নেতা নুরুল আবছার চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক ‘চাটগাঁর সংবাদ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরীকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সাতকানিয়া থানা পুলিশ সোমবার সন্ধ্যায় পৌরসভার জুমা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। নুরুল আবছার চৌধুরী সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল গ্রামের প্রয়াত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রাম […]

আওয়ামী সন্ত্রাসী পাগলা মঞ্জুর করা মামলার প্রতিবাদের রানীর হাটে সংবাদ সম্মেলন

আওয়ামী সন্ত্রাসী পাগলা মঞ্জুর করা মিথ্যা ও হয়রানি মুলক মামলার প্রতিবাদের রানীর হাট ব্যাবসায়ীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল রাত ৮টায় রানীর হাট ব্যাবসায়ী সমিতি’র কার্যালয়ে জাহেদুল ইসলাম চৌধুরীর সভাপত্বিতে অভিযোগ পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ হারুন সওদাগর, বক্তব্য রাখেন সওদাগর করিম চৌধুরীর ও কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান। সংবাদ সম্মেলনে বক্তব্যে তারা […]

মামলা হলেই গ্রেপ্তার নয় : আইজিপি

নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না। তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ২৯ এপ্রিল ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, ‘৫ আগস্টের পর একটি মহল হয়রানির […]

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেপ্তার

কক্সবাজার -১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান। রোববার বেলা ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ কর্মকর্তা তালেবুর বলেন, জাফর আলমের বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা রয়েছে। গণআন্দোলনে গত বছর আওয়ামী লীগ সরকারের […]

বাঁশখালীতে এস আলমের হাজার কোটি টাকার জমি জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে চট্টগ্রামের বাঁশখালীতে থাকা ৫৬৩ দশমিক ৫৭ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদন সূত্রে জানা যায়, এসব জমির দলিল মূল্য এক হাজার এক কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকা। আজ রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির […]

এশিয়াটিকের সব ব্যাংক হিসাব ফ্রিজ

দেশের অন্যতম প্রভাবশালী বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে থাকা সব অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। সিআইসি সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। জানা গেছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে […]

চট্টগ্রামে বিচারকের সিল সাক্ষর নকল করে হলফনামা

চট্টগ্রামে বিচারকের নকল সিলমোহর বানানোর পর জাল স্বাক্ষর করে ভুয়া হলফনামা তৈরির অভিযোগে হওয়া মামলায় আইনজীবী ফরহাদ উদ্দিন ও কম্পিউটার অপারেটর সুমন দে’র দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু বকর সিদ্দিক এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. […]