দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, পেকুয়া ইউএনও

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। উপজেলা […]
চকরিয়ার থেকে অপহৃত শিশু ছাত্রী উদ্ধার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে

কক্সবাজারের চকরিয়া উপজেলার সবুজবাগ এলাকা থেকে অপহৃত কোরক বিদ্যাপীঠ স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী মিমকে অপহরণের একদিন পর উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার এসআই জাকির হোসেন ও এএসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল প্রযুক্তির সহায়তায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওই শিশু ছাত্রীকে […]
চকরিয়ায় নবনির্মিত মাদ্রাসা নির্মাণে বাঁধা, চাঁদা দাবি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ।

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে নবনির্মিত “উম্মুল কুরা মহিলা মাদ্রাসা” নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। গত তিন মাস ধরে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রবাসী মিজানুর রহমানের কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবী করছে এবং চাঁদা না পেয়ে নবনির্মিত মাদ্রাসা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলনের দুই স্থানীয় নেতা ঢেমুশিয়া হেতালিয়া পাড়ার মোহাম্মদ হাসান […]
ঈদগাঁও নদীর বুক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ-ঘুম ভাঙবে কি প্রশাসনের

কক্সবাজারের ঐতিহ্যবাহী ঈদগাঁও নদীর বুক দখল করে প্রকাশ্যে অবৈধ স্থাপনা নির্মাণের মহোৎসব চলছে। এ নিয়ে উপজেলা জুড়ে তীব্র আলোচনা সমালোচনার ঝড় বইছে। সোমবার (৬ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, ঈদগাঁও বাজার ডিসি সড়কের ছাগল বাজার সংলগ্ন উত্তর পাশের নজরুল মার্কেটের পেছনে নদীর বুক দখল করে এ অবৈধ স্থাপনা নির্মাণের মহোৎসব চলছে। অভিযোগ উঠা নজরুল ইসলাম […]
টেকনাফে নিষ্ঠুর হত্যাকাণ্ড — কানের দুলের লোভে প্রাণ গেল শিশু আসফির

কক্সবাজারের টেকনাফে অনলাইন জুয়ার টাকার লোভে কানের দুল ছিনিয়ে নিতে গিয়ে এক নিষ্পাপ শিশুকন্যাকে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতের নাম হুজাইফা নুসরাত আসফি (৪)। তার পিতা ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের হোয়াকিয়া পাড়ার বাসিন্দা। জানা যায়, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদের নিজ বাড়িতে নতুন ভবনের নির্মাণকাজ চলমান থাকায় তিনি প্রায় চার মাস আগে পরিবারসহ হ্নীলা […]
চকরিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় উত্তর কাকারা মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশে সহশ্রাধিক শ্রমিক অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার উপদেষ্টা ও চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত […]
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে “নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) বিকাল ৩টায় পেকুয়া উপজেলা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী ডা. নুরুল কবিরের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল […]
খুরুশকুলে রাস্তা সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ

রাস্তার ইট উঠে যাওয়া ও ড্রেনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। কক্সবাজার সদর উপজেলা খুরুশকুল রাস্তার পাড়া থেকে কাউয়ার পাড়া বাজারের শেষ পর্যন্ত যানবাহন চলাচলের রাস্তার বেহাল দশা। এই রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষা কালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার দুই পাশে […]
ঈদগাঁওয়ে ভাইকে গাছে বেঁধে নির্যাতন -ছয় ঘন্টা পর উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁওয়ে পারিবারিক বিরোধের জেরে তিন ভাই-বোন মিলে অপর ভাইকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তর মাইজ পাড়ায়।নির্যাতনের শিকার ব্যক্তি উক্ত এলাকার জুলফিকার আলীর ছেলে গিয়াস উদ্দিন। স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে বুধবার সকালে স্থানীয় জুলফিকার আলীর প্রবাস ফেরত ছোট ছেলে […]
কবরস্থানের ৭৯ গাছ কেটে বিক্রি করে দিলেন আওয়ামী লীগ নেতা

বন আইন উপেক্ষা করে কবরস্থানের ৭৯টি গাছ কেটে বিক্রি করে দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আলম ওই গাছ কেটে ৭০ হাজার টাকায় বিক্রি করে দেন। কবরস্থানটি বনবিভাগের নিয়ন্ত্রণাধীন জায়গায় হলেও তাদের কোনো অনুমোদন না নিয়েই গাছ কাটা হয়। সেই গাছ বিক্রি করে দেয়া […]
