“জামায়াত কর্মী আমজাদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবী জামায়াতের

চৌফলদণ্ডী ইউনিয়নে জামায়াত কর্মী আমজাদ হোসেন হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী সেক্রেটারি আজিজুর রহমান, চৌফলদণ্ডী ইউনিয়ন সভাপতি রায়হান উদ্দিন সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২৯ সেপ্টেম্বর রাতে পারিবারিক কাজে নতুন মহাল স্টেশনে […]

ঈদগাঁওয়ে পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

পিআরসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাদ আসর ঈদগাঁও বাজার শাপলা চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন। তিনি বলেন, “প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু হলে প্রকৃত […]

ঝুঁকিপূর্ণ ঘোষণার এক দশকেও মহেশখালী আদালত ভবন নির্মাণ হয়নি

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় ন্যায়বিচারের প্রক্রিয়া চলছে কার্যত অচল পরিবেশে। উপজেলার কেন্দ্রস্থলে নির্মিত আদালত ভবনটি ২০১৫ সালে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও এখনো নতুন ভবন নির্মাণ হয়নি। ফলে দীর্ঘ এক দশক ধরে আদালতের কার্যক্রম চলছে ভাড়া করা ডাক বাংলোর মাত্র চারটি ছোট কক্ষে। এতে বিচারপ্রার্থী, আইনজীবী ও কর্মকর্তারা পড়েছেন চরম দুর্ভোগে। কোথাও বসার জায়গা […]

মহেশখালীতে বজ্রপাতে চিংড়ি প্রজেক্ট শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে মোহাম্মদ সুমন (২৮) নামে এক চিংড়ি প্রজেক্ট শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই এলাকার পশ্চিম পাড়ার মঞ্জুর আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বদরখালী জেনারেল হাসপাতালের আবাসিক ডাক্তার রাকিবুল হোসাইন। স্থানীয় সূত্র জানায়, নয়াকাটা ঘোনা চিংড়ি প্রজেক্টে শ্রমিক […]

ঈদগাঁও জামায়াতের কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ

ঈদগাঁও জামায়াতের কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ মোহাম্মদ সেলিম উদ্দিন ঈদগাঁও ইউনিয়ন ৯ নং ওয়ার্ড জামায়াতের কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩টায় ভোমরিয়াঘোনা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শহিদুল আলম […]

কক্সবাজারের চৌফলদণ্ডীতে বিদ্যুৎ স্পৃষ্টে ডেকোরেশন শ্রমিকের মৃত্যু

কক্সবাজার সদরের চৌফলদণ্ডীতে বিদ্যুৎ স্পৃষ্টে ছৈয়দ আলম (৪৭) নামের এক ডেকোরেশন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ নিয়ে বিপরীত মুখী বক্তব্য পাওয়া গেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পূর্ব হিন্দু পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ছৈয়দ আলম ঈদগাঁও উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের উত্তর মাইজপাড়ার আব্দুর […]

বারবাকিয়ায় মোবাইল চুরির ঘটনায় প্রকৃত চোর গ্রেপ্তার

বারবাকিয়ায় মোবাইল চুরির ঘটনায় প্রকৃত কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নে মোবাইল ফোন চুরির ঘটনায় প্রকৃত চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পূর্বে দায়েরকৃত মামলায় নির্দোষ এক যুবককে মিথ্যা ফাঁসানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইয়াসমিন আক্তার (স্বামী: আব্দুল মান্নান), বারবাকিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। প্রায় ২০ দিন আগে তার এন্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়। পরে চুরি হওয়া মোবাইলটি […]

শিক্ষা-গবেষণা ও দেশ গঠনে চবিয়ানদের চমক, হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, শিক্ষা- গবেষণা ও দেশ গঠনে চবিয়ানদের ভূমিকা দেশবাসীকে আশান্বিত করেছে। দেশ ও জনগণের প্রতি চবিয়ানদের কমিটমেন্ট প্রশংসার দাবিদার। এই অঞ্চলে শিক্ষা, সাহিত্য-সংস্কৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অগ্রগণ্য। পুরো চট্টগ্রাম অঞ্চলকে আলোকিত করেছে আমাদের গৌরবময় বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তিনি এই বিশ্ববিদ্যালয়ের সাবেক […]

ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের ডাকাতি ২ জনকে অপহরণ

কক্সবাজারে ঈদগাঁও- ঈদগড় সড়কে আবারো ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে। ২ জন মোটরসাইকেল আরোহীকে জিম্মি করে তাদের পরিবারের কাছে মুক্তিপণের জন্য টাকা দাবি করতেছে ডাকাতেরা। সোমবার সকাল ১০ টার দিকে হিমছড়ি ঢালা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। অপহরিত ব্যক্তিরা হলেন- রামু উপজেলা ঈদগড় ইউনিয়নের পূর্ব রাজঘাট এলাকার আব্দু শুক্কুরের ছেলে মুক্তার আহমদ (৩২) […]

ঈদগাঁও থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন

ঈদগাঁও থানার প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন মোবারক হোসাইন, ঈদগাঁও (কক্সবাজার): কক্সবাজারের ঈদগাঁও থানায় প্রথমবারের মতো নারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক ফরিদা ইয়াসমিন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি থানায় যোগ দিলে বিদায়ী ওসি মো. মছিউর রহমানসহ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে ঈদগাঁও থানায় কোনো নারীকে ওসি হিসেবে […]