মহেশখালীতে প্রতিপক্ষের গুলিতে যুবক দোয়েল নিহত

মহেশখালী উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহঘোনা এলাকায় ২১ সেপ্টেম্বর রোববার রাতে শাহাদাত হোসেন দোয়েল নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দোয়েল ও অভিযুক্তরা একই খউস্যরো গোষ্ঠীর সদস্য। ঘটনার খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে […]

চৌফলদন্ডীতে আওয়ামী সন্ত্রাসীর নেতৃত্বে হামলা, আহত ৩ মহিলা

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে পৈতৃক জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ৩ মহিলা আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত (জুম্মাবার) ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের কালু ফকির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলার শিকার পরিবারের সদস্যরা জানান, মরহুম মুক্তিযুদ্ধা লাল মিয়ার ওয়ারিশরা তাদের পৈতৃক জায়গার উপর […]

ঈদগাঁওয়ে লোহার শিকলে বেঁধে শিশু সন্তানকে নির্যাতনের ঘটনায় মামলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে লৌহার শিকলে বেঁধে শিশু সন্তানকে নির্যাতনের ঘটনায় পুলিশ বাদী হয়ে নির্যাতিত  শিশু  মিসবাহ উদ্দিন (১২) এর পাষন্ড পিতা মোস্তাক ওরফে গুরা মিয়া ও সৎ মা ছমুদার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শুক্রবার (১৯ সেপ্টেম্বর)। ইতিপূর্বে পুলিশ হেফাজতে নেয়া শিশুর সৎ মা ছমুদাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালত জেলে পাঠিয়েছে এবং উদ্ধারকৃত শিশু মিসবাহকে সেইফ […]

মহেশখালীর আকিল খান ফুল ফান্ডেড স্কলারশিপে যুক্তরাষ্ট্রে গেলেন

মহেশখালী পৌরসভার দক্ষিণ হিন্দু পাড়া এলাকার তরুণ শিক্ষার্থী মো. আকিল খান যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। তিনি আসছে স্প্রিং-২০২৬ সেমিস্টার থেকে আইডাহো স্টেট ইউনিভার্সিটির (Idaho State University) কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড পারসুয়েশন ডিপার্টমেন্টে ‘মাস্টার অব আর্টস ইন কমিউনিকেশন’ প্রোগ্রামে পড়াশোনা করবেন। সবচেয়ে আনন্দের বিষয় হলো, আকিল খান সেখানে পড়াশোনার সুযোগ পেয়েছেন ফুল ফান্ডেড স্কলারশিপে। এ স্কলারশিপের আওতায় […]

মহেশখালীতে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও সমস্যা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান সমস্যা নিরসনে করণীয় বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের মহেশখালীতে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে সহযোগিতা করে উপজেলা প্রশাসন, মহেশখালী। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব […]

“সুযোগ পেলে সকল ধর্মের মানুষের ন্যায্য সব দাবি পূরণ করবে জামায়াতে ইসলামী” কক্সবাজারে বাহাদুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার উদ্যোগে কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের বড়ুয়া সম্প্রদায়ের সাথে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি, জামায়াতে ইসলামী জেলা মজলিশে শূরা সদস্য শহিদুল আলম বাহাদুর। সম্প্রীতি সমাবেশে ভিপি বাহাদুর […]

সৎ যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সমাজের চিত্র পাল্টে যাবে: জেলা আমির আনোয়ারী

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির ও কক্সবাজার-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “সৎ, যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সমাজের চিত্র পাল্টে যাবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি।” তিনি বলেন, দেশের বিপুল প্রাকৃতিক সম্পদ ও জনশক্তিকে কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য কৃষক, শ্রমিক ও […]

চৌফলদণ্ডী ইউপি চেয়ারম্যান মনজুর এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের প্রোপাগান্ডা

জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী সগময়ে সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি তাদের সমর্থিত চেয়ারম্যানরাও পালিয়ে গেছে। এতে সারাদেশে ইউনিয়ন পরিষদের সেবা ব্যাহত হলে তা অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকারের অধীনে প্রশাসক/ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োজিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার সদর উপজেলাধীন চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদেও জনগণ কে নিয়মিত সেবাদানের লক্ষ্যে বিগত ৮এপ্রিল২০২৫ হতে মেম্বার মনজুর […]

মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে- ঈদগাঁওয়ে ওসি মছিউর

কক্সবাজারের ঈদগাঁও থানার ওসি মোঃ মছিউর রহমান বলেছেন, সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশ তাদের সেবা প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র পুলিশের দ্বারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ সম্ভব নয়। সমাজের মূল সমস্যা গুলোর মধ্যে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্য-বিবাহ, ইভটিজিং ও […]

কক্সবাজারে বীর মুক্তিযোদ্ধা আমান মাস্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন স্থগিত করলেন পরিবার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য শিক্ষক (অবসরপ্রাপ্ত ) মাষ্টার আমান উল্লাহ স্যার আর নেই। তিনি চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। একই দিন রাতে এশারের নামাজের পর পূর্ব ইউছুফেরখিল জামে মসজিদ মাঠে জানাজা শেষে দাফনের প্রক্রিয়া চলছে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সর্বস্তরে […]