ঈদগাঁওয়ে ডাকাতি প্রতিরোধে লাঠি হাতে এলাকাবাসীর রাত জেগে পাহারা

কক্সবাজারের ঈদগাঁওয়ে অব্যাহত ডাকাতি প্রতিরোধে এলাকাবাসী রাত জেগে পাহারা দেয়ার দৃশ্য চোখে পড়েছে। এলাকাটি থানার নাকের ডগায় হলেও পরপর তিনটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নিজেদের রক্ষার্থে এ উদ্যোগ নিতে বাধ্য হয়েছে এলাকাবাসী। উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাজীপাড়া -বামনকাটা গ্রামে ১৫ সেপ্টেম্বর রাতে লাঠি হাতে এলাকা জুড়ে পাহারা শুরু হয়। স্থানীয় আনসার সদস্য আব্দুল মালেক […]
মহেশখালীতে পুলিশের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি আবু সৈয়দ গ্রেপ্তার

মহেশখালীতে পুলিশের টহল দলের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে গুলিবিদ্ধ করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও একাধিক মামলার পলাতক আসামি আবু সৈয়দ (২৫) গ্রেপ্তার হয়েছেন।গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী তিনটি আগ্নেয়াস্ত্র ও তিনটি গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার […]
মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিপন আটক

মহেশখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম রিপন। শনিবার রাতে কালামারছড়া ইউনিয়নের বরুয়া বাজার এলাকায় তল্লাশি চৌকিতে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শনিবার সকাল থেকেই মহেশখালী থানার একটি বিশাল বাহিনী কালামারছড়া ইউনিয়নের ইউনুসখালী পাহাড় ঘিরে ফেলে। সকাল […]
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে হত্যাচেষ্টা ও ডাকাতির প্রস্তুতির মামলার এজাহারনামীয় সাতজন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদের মধ্যে চারজন মাতারবাড়ী ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে থানার একটি আভিযানিক দল কালারমারছড়া ইউনিয়নের গহিন পাহাড় এলাকায় অভিযান চালায়। এ সময় মামলা নং-২০, তারিখ ১২/০৯/২০২৫ খ্রি., দণ্ডবিধির ৩৯৯/৪০২/৩০৭/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩ ধারায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাতজনকে আটক করা […]
রণক্ষেত্র কক্সবাজার : হামলা-ভাঙচুরে ইউএনওসহ অর্ধশতাধিক আহত, খেলা স্থগিত

কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ দর্শকদের হামলায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী, পুলিশ, র্যাব, সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে খেলাটি শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রামু […]
পেকুয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর

মোটরসাইকেলে করে বাঁশখালীর পুকুরিয়া থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন স্বামী মোঃ ইউসুফ। পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার নামক স্থানে পৌছালে চট্টগ্রাম থেকে পেকুয়ামুখি দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছনে সীটে বসা স্ত্রী হুমাইরা বেগম রাস্তায় ছিটকে পড়েন। এ সময় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে নিহত হন স্ত্রী হুমাইরা। এতে […]
“বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে”: ভিপি বাহাদুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী গর্জনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গর্জনিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের কল্যাণে কাজ […]
রামুর ঈদগড়ে মাদকের টাকা না পেয়ে ভাতিজি খুন, চাচা গ্রেপ্তার

মোঃ শাহারিয়া রেজা জিসাদ, কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদকের টাকা না পেয়ে চার বছরের ভাতিজিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক চাচা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের উত্তর শরীফপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাহিয়া বিন রাহী ওরফে ফাতেমা (৪)। সে স্থানীয় নুরুল আজিমের […]
মহেশখালীর গহীন পাহাড়ে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

কক্সবাজারের মহেশখালী দ্বীপের কালারমারছড়ার গহীন পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর নেতৃত্বে যৌথবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে টানা ছয় ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়। এতে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় এবং সন্ত্রাসীদের নির্মিত অস্থায়ী ঘাঁটি ভেঙে দেওয়া হয়। […]
ঈদগাঁও থানার নাকের ডগায় ফের দূধর্ষ ডাকাতি

ঈদগাঁও থানার ন কক্সবাজারের ঈদগাঁও থানার নাকের ডগায় দুই বসত ঘরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় স্বর্ণালঙ্কার,নগদ টাকাসহ আট লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর রাত ৪ টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পূর্ব নাপিতখালী পুরাতন ডুলাফকির রাস্তার মাথা সংলগ্ন বাংলালিংক টাওয়ার এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,এলাকার […]
