চকরিয়ায় ডাকাত দলের গোলাগুলিতে একজন নিহত

১৬ আগস্ট রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার উপকূলীয় চিংড়ি জোনের সওদাগরঘোনা রাবার ড্যামের পাশে রামপুর আবাসন প্রকল্প সংলগ্ন এলাকায় ডাকাত দলের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শেখাব উদ্দিন (৪০)। তিনি রামপুর এলাকার বাসিন্দা মনজুর আলম ওরফে মনজুর বলি, ওরফে বাশিওয়ালা মনজুরের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, রামপুর এলাকায় অবস্থিত ২২ একর আয়তনের একটি […]
পেকুয়ায় লবণের পানিতে বিপজ্জনক সড়ক,প্রশাসনের জরিমানাতেও ব্যর্থ!

প্রতিদিন লবণের পানিতে বিপজ্জনক হয়ে উঠেছে কক্সবাজারের পেকুয়ার প্রধান সড়ক ও মগনামা-রাজাখালী এবং উজানটিয়ার গ্রামীণ সড়কগুলো। মগনামা-পেকুয়া এবং সাবমেরিন ঘাটে যাতায়াতের একমাত্র সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং ও ট্রাকে লবণ তোলার সময় গড়িয়ে পড়া পানি সড়ককে পিচ্ছিল করে তুলছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, কেউ পঙ্গুত্ব বরণ করছেন, কেউ আবার প্রাণ হারাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন […]
কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জন

কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের একটি বৈঠকের গুঞ্জন উঠেছে। যদিও বৈঠকের যে গুঞ্জন ছড়িয়েছে তাকে গুজব বলে দাবি করেছন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর দুইটার দিকে সময় সংবাদকে মুঠোফোনে তিনি এই দাবি করেন। এর আগে বেলা দেড়টার দিকে […]
চকরিয়া-পেকুয়া সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রক্তে ভেসে যাচ্ছিল শরীরটা। পাশে ছিটকে পড়ে ছিল মোটরসাইকেলটি। রাস্তার পাশে ভয়ার্ত চোখে তাকিয়ে ছিল কয়েকজন পথচারী। ততক্ষণে মারেফুল ইসলাম শিহাবের নিঃশ্বাস থেমে যাওয়ার পথে। কক্সবাজারের চকরিয়া-পেকুয়া-মগনামা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে মারেফুল ইসলাম শিহাব। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই সড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা নতুন রাস্তা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ […]
পেকুয়ার গ্রামীণ জনপদে জুয়ার ভয়াবহ বিস্তার

পেকুয়ার প্রত্যন্ত গ্রামীণ জনপদে ছড়িয়ে পড়ছে ভয়াবহ এক সামাজিক ব্যাধি—জুয়া। দিনে-দুপুরে প্রকাশ্যে বসছে অনলাইন ও অফলাইন জুয়ার আসর। স্কুল-কলেজপড়ুয়া কিশোর থেকে শুরু করে মধ্যবয়সী মানুষজন পর্যন্ত কেউই এর বাইরে নয়। ফলশ্রুতিতে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি,মাদক বেচাকেনা, নেশাখোর ও নানা অপরাধ। সমাজে তৈরি হচ্ছে অস্থিরতা, ভেঙে পড়ছে পারিবারিক বন্ধন, ধ্বংস হচ্ছে মূল্যবোধ। অর্থনৈতিক ক্ষতিও কম নয়—একদিকে […]
“সাম্য-মানবিক মর্যাদার বাংলাদেশ গড়বে জামায়াত”জেলা আমির আনোয়ারী

“সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত বদ্ধপরিকর”—জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার-০৪ আসনে মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী এ কথা বলেন ২ আগস্ট উখিয়া উপজেলা জামায়াত আয়োজিত গণমিছিলোত্তর এক সমাবেশে। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে বিকাল ৩টায় উখিয়া স্টেশন থেকে কোটবাজার পর্যন্ত আয়োজিত গণমিছিলে হাজারো নেতাকর্মীর ঢল নামে। মিছিলে নেতৃত্ব দেন জেলা […]
কক্সবাজারের রামুতে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, ৫ যাত্রী নিহত

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- অটোরিকশার চালক শাহাব উদ্দিন ও যাত্রী মর্জিনা। নিহত ৫ জনের মধ্যে একজন শিশু বলে জানা গেছে। শনিবার (২ আগস্ট) দুপুর ২টায় রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে একটি ট্রেন চট্টগ্রামের দিকে […]
সৎ নেতৃত্ব প্রতিষ্ঠাই জুলাই বিপ্লবের চেতনার মূল লক্ষ্য”:আব্দুল্লাহ আল ফারুক

“২০২৪ সালের ঐতিহাসিক জুলাই বিপ্লব দেশের মানুষকে একটি নতুন সম্ভাবনার দরজায় দাঁড় করিয়েছে। এই বিপ্লবের চেতনাকে ধারণ করেই বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিময় ও নিরাপদ বাংলাদেশ গড়তে চায়”—কক্সবাজার শহর জামায়াতের আমীর এবং কক্সবাজার-১ (পেকুয়া-চকরিয়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক এ কথা বলেন। তিনি বলেন, দেশের মূল সমস্যা সম্পদের নয়, […]
যানজটে বন্দি পেকুয়া: সাইনবোর্ডে সতর্কতা, বাস্তবে নৈরাজ্য

কক্সবাজার জেলার গুরুত্বপূর্ণ বানিজ্যিক উপজেলা পেকুয়া। অথচ এই জনপদের প্রাণকেন্দ্র এখন যেন এক বিশৃঙ্খল যানজটে জর্জরিত এলাকা। যানজটের এমন বেহাল অবস্থা যে, পাঁচ মিনিটের পথ পেরোতে সময় লাগে ঘণ্টাখানেক। শুধু সাধারণ মানুষই নয়, অসহায় পরিস্থিতিতে পড়ছে শিক্ষার্থী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর যানও। সম্প্রতি আলহাজ্ব কবির আহমদ চৌধুরী পয়েন্টে উপজেলা প্রশাসন […]
দুই যুগের বঞ্চনা—পেকুয়ায় কাদেরিয়া পাড়া সড়ক যেন এক মরণফাঁদ

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের নাপিত খালী এলাকার কাদেরিয়া পাড়ায় দীর্ঘ দুই যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কে। এক সময়ের প্রাণবন্ত চলাচলের পথটি এখন খানাখন্দে ভরা মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এই সড়কের বেহাল দশা যেন উন্নয়ন বঞ্চিত সাত হাজার মানুষের দুর্ভোগের প্রতিচ্ছবি। মাত্র দেড় কিলোমিটার দীর্ঘ এ সড়কটি নাপিত খালী, পেন্ডার পাড়া, কাদেরিয়া পাড়া […]
