পেকুয়ায় পৌত্রিক সম্পতি ভাগ বাটোয়ারার দ্বন্দে ভাইয়ের হাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

কক্সবাজারের পেকুয়ায় সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছোট ভাইয়ের আঘাতে আরেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৪ মে) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ষাটদোনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ মামুন (৫৪) এর […]
পেকুয়ায় ডাম্পার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

কক্সবাজারের পেকুয়ায় ডাম্পার ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ১ সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৯ ঘটিকায় পেকুয়া উপজেলার আঞ্চলিক মহাসড়ক (এবিসি সড়ক) হরিণাফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোঃ আরিফ (৩৫) চকরিয়া উপজেলার কোনাখালি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদার […]
ইনসাফ ভিত্তিক দেশ গঠনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই-আবুল কালাম আজাদ

১৬ই মে, শুক্রবার সকাল ৭ ঘটিকায় উজানটিয়া বশরকাফী আদর্শ মাদরাসার হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী উজানটিয়া ইউনিয়ন শাখার উদ্দোগে “ইউনিয়ন কর্মী শিক্ষা শিবির “(টিএস) অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল শরিফ এর সভাপতিত্বে কর্মী শিক্ষা শিবির (টিএস) প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট শিক্ষাবীদ বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবুল কালাম […]
কক্সবাজারে উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা

উড্ডয়নের পর পেছনের চাকা খুলে পড়া কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইটটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন। তারা সবাই অক্ষত রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। […]
ভয়াল স্মৃতি ১৯৯১ সালের ঘূর্ণিঝড়, ৩৪ বছরেও নির্মিত হয়নি টেকসই বেড়িবাঁধ

ভয়াল স্মৃতি ১৯৯১ সালের ঘূর্ণিঝড়, ৩৪ বছরে ও নির্মিত হয়নি উপকূল এলাকায় টেকসই বেড়িবাঁধ।সাগরের গর্জন শুনলে এখনো পালিয়ে বেড়ায় এই জনপদের বাসিন্দারা। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত। এর ভূ-প্রকৃতি ও ভৌগোলিক অবস্থান এটিকে ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে ফেলেছে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা, পটুয়াখালীসহ […]
পেকুয়া উপজেলা ২৩ বছরে পদার্পণ

কক্সবাজারের সম্ভাবনাময়ী এবং লবণ ও মৎস্য চাষের এলাকা হিসাবে খ্যাত উপজেলা পেকুয়া। বঙ্গোপসাগরের উত্তাল মোহনা ও খরস্রোতা মাতামুহুরী নদীর কুল ও ভোলাখালের তীরবেষ্টীত পেকুয়া উপজেলা। ২০০২ সালের ২৭ এপ্রিল পেকুয়ার ক্ষণজন্মা সন্তান সালাহউদ্দিন আহমেদের প্রচেষ্টায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চকরিয়া থেকে পমথক করে পেকুয়াকে আনুষ্ঠানিক উপজেলা ঘোষণা করেন। অনেক চরাই উতরাই পার করে উপজেলাটির […]
কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেপ্তার

কক্সবাজার -১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান। রোববার বেলা ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ কর্মকর্তা তালেবুর বলেন, জাফর আলমের বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা রয়েছে। গণআন্দোলনে গত বছর আওয়ামী লীগ সরকারের […]
পেকুয়ায় রাতে ব্যবসায়ীকে গতিরোধ করে হামলা

কক্সবাজারের পেকুয়ায় রাতের আঁধারে মোঃ ইদ্রিস নামের এক ব্যবসায়ীকে গতিরোধ করে হামলা করেছে দূর্বৃত্তরা। শনিবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দক্ষিণ সুন্দরী পাড়া বায়তুল মোকারম জামে মসজিদের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলায় আহত মো.ইদ্রিস (৪০) উপজেলার রাজাখালী ইউনিয়নের দক্ষিণ […]
বাংলাদেশ কে আমরা সমৃদ্ধ জনপদে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ-কক্সবাজার জেলা জামায়াতের আমীর

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, বাংলাদেশ বিশ্বের এক অনন্য নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি জনপদ। এদেশের প্রত্যেক মানুষের রয়েছে অশেষ সম্ভাবনা। আমরা দেশের জনগণ কে জনশক্তিতে পরিণত করতে চাই। সম্ভাবনার প্রতিটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করে গড়ে তুলে সকলের জন্য বাসযোগ্য ও নিরাপদ জনপদে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের […]
পেকুয়ায় বিশ্ব ধরিত্রী দিবসে মানববন্ধন

কক্সবাজারের পেকুয়ায় আমাদের শক্তি, আমাদের পৃথিবী” শ্লোগানে বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়েছে। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে দিবসটি উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিমদাদ মিয়া ঘাট এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী নেজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ধরা’র পেকুয়া উপজেলা […]
