ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে একটি দল দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: ফারুক

ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে একটি দল দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, চকরিয়া–পেকুয়ার যেসব এলাকায় এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেসব এলাকায় অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, “যারা গত ১৭ বছর ক্ষমতার বাইরে থেকেও ব্যাংকের হাজার হাজার কোটি টাকা […]
রাজাখালী মাতবর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভায় সংস্কার কাজে সহযোগিতার আহ্বান

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার একটি ঐতিহ্যবাহি জামে মসজিদ। মসজিদটির পুরানো ঘর ভেঙ্গে অত্যাধুনিক স্থাপত্য শৈলীতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। মসজিদের সংস্কার কার্যক্রম প্রায় পঞ্চাশ শতাংশ অগ্রসর হওয়ার মসজিদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী’২৬ ইং শনিবার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত বার্ষিক সভায় সভাপতিত্ব করেন, রাজাখালীর ঐতিহ্যবাহী মাতবর পাড়ার […]
লবণ চাষিদের ন্যায্যমূল্য ও উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের অঙ্গীকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উজানটিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ফোরকানের দোকান সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিস মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুল শরিফের সভাপতিত্বে ও সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ১১ […]
পেকুয়ায় জামায়াতের নির্বাচনী সভা ও গণমিছিল অনুষ্ঠিত

পেকুয়া উপজেলা জামায়াতের উদ্যোগে এক নির্বাচনী সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় পেকুয়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ নুরুল কবিরের সঞ্চালনায় মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ […]
চকরিয়ায় দুই এলপিজি গ্যাস ব্যবসায়ীকে জরিমানা

হঠাৎ করেই বাজার থেকে উধাও হয়ে গেছে এলপিজি গ্যাস সিলিন্ডার। কোথাও কোথাও সীমিত আকারে পাওয়া গেলেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। অতিরিক্ত মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের জিম্মি করছে- এমন অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার সাধারণ মানুষ। অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু […]
রাজাখালী বেশারাতুল উলুম কামিল মাদরাসার প্লাটিনাম জুবিলি উদযাপন

কক্সবাজার পেকুয়ায় দীর্ঘ পৌনে শতাব্দীর শিক্ষাঙ্গন ও গৌরবময় বিদ্যাপীঠ রাজাখালী বেশারাতুল উলুম ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে “প্লাটিনাম জুবিলি ২০২৫” উদযাপন করা হয়েছে। ঐতিহাসিক এই উপলক্ষকে স্মরণীয় করে রাখতে শনিবার (২৭ ডিসেম্বর) মাদরাসা প্রাঙ্গনে “আরএম এলামনাই এসোসিয়েশন”-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও স্মৃতিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিং […]
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা মজলিসে শূরার সাধারণ অধিবেশন বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, “শহীদ ওসমান হাদীর নির্মম […]
পেকুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের পেকুয়া উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিয়ার হাসান (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকার শাহ আলমের পুত্র। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পেকুয়া উপজেলার টইটং বাজারের দক্ষিণ পাশে এবিসি সড়কের একটি কালভার্টের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, পিয়ার হাসান পেকুয়া থেকে মোটরসাইকেলে করে সাতকানিয়ার দিকে যাচ্ছিলেন। […]
পেকুয়ায় টমটমের ধাক্কায় প্রাণ গেল এক নারীর

কক্সবাজারের পেকুয়ায় টমটমের ধাক্কায় ছেনুয়ারা বেগম (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ছেনুয়ারা বেগম উপজেলার সদর ইউপির গোঁয়াখালী উত্তর পাড়ার মাছ ব্যবসায়ী রহমত উল্লাহর স্ত্রী এবং তিন সন্তানের জননী বলে জানা গেছে। আজ রবিবার (২১ডিসেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলায় ভোলাইয়্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে ছেনুয়ারা বেগম রাস্তা […]
পেকুয়ায় সালিশ অমান্য করে রাতের আঁধারে পৈত্রিক জমি জবরদখল

কক্সবাজারের পেকুয়া উপজেলায় স্থানীয় সালিশ ও জনপ্রতিনিধিদের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে আব্দুল মোনাফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের শান্তিপূর্ণ ভোগদখলীয় জমি দখল করে রাতারাতি ঘর তুলে দখল পাকাপোক্ত করার চেষ্টা চালানো হয়েছে। অভিযুক্ত আব্দুল মোনাফ উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর […]
