গণতান্ত্রিক অধিকার উপেক্ষা জনমনে হতাশা বাড়াচ্ছে: শাহজাহান

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের মতামত ও মৌলিক অধিকার উপেক্ষিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ও মতামতকে পাশ কাটিয়ে কোনো টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। বর্তমান বাস্তবতায় এসব অধিকার বারবার উপেক্ষিত হওয়ায় জনমনে হতাশা ও ক্ষোভ বাড়ছে।” শনিবার চকরিয়া সরকারি কলেজ মিলনায়তনে চকরিয়া […]

অদক্ষ ড্রাইভিংয়ে পেকুয়ায় সড়ক দুর্ঘটনা, ঈদের দিনে শিশুসহ আহত ৮

কক্সবাজারের পেকুয়ায় অদক্ষ ড্রাইভিং ও বেপরোয়া গতির কারণে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (ঈদের দিন) দুপুর দেড়টার দিকে উপজেলার পেকুয়া বাজারের পশ্চিম পাশে ভোলাইয়াঘোনা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া বাজার থেকে মগনামামুখী একটি যাত্রীবাহী অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাজেরো জীপ […]

চকরিয়া পৌর জামায়াতের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল চকরিয়া কোরক বিদ্যাপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) পৌর জামায়াতের আমির আরিফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। পৌরসভা জামায়াতের অর্থ […]

মহেশখালীর সোনাদিয়ায় ফের প্যারাবন নিধন—

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে আবারও উপকূলীয় প্যারাবন (ম্যাংগ্রোভ বন) নিধনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী সিন্ডিকেট ভারী যন্ত্রপাতি ব্যবহার করে শত শত একর প্যারাবন উজাড় করে সেখানে চিংড়ি ঘের নির্মাণের উদ্যোগ নিয়েছে। উপকূলীয় এই প্রাকৃতিক বনভূমি ধ্বংসের ঘটনায় পরিবেশ সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাদিয়া দ্বীপের মাদ্দারখাল এলাকায় নতুন […]

পেকুয়ায় মা-মেয়েকে থানায় মারধর: ওসিকে আদালতে তলব

কক্সবাজারের পেকুয়া থানায় মা ও মেয়েকে মারধরের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। এই চাঞ্চল্যকর ঘটনায় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলমকে সিসিটিভি ফুটেজ ও যাবতীয় তথ্যসহ সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম। আগামী ১৬ মার্চের মধ্যে তাঁকে আদালতে […]

এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার সৈকতকে কোনোভাবেই ‘রোহিঙ্গা বস্তির মতো’ গড়ে উঠতে দেওয়া হবে না। সৈকতের পরিবেশ, সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় অবৈধভাবে গড়ে ওঠা সব স্থাপনাই উচ্ছেদ করা হবে। সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের […]

কুরআনের সমাজ প্রতিষ্ঠা ছাড়া মুক্তির বিকল্প পথ নেই”

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “মাহে রমাদান কুরআন নাজিলের মাস। কুরআন বিশ্ববাসীর জন্য হিদায়াতের আলোকবর্তিকা হিসেবে অবতীর্ণ হয়েছে। অশান্ত বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও মানবতার প্রকৃত মুক্তির জন্য কুরআনী সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।” ০৩ মার্চ (মঙ্গলবার)স্থানীয় ঋণদান সমিতির হলরুমে উপজেলা সদর ইউনিয়ন শাখা আয়োজিত ‘মাহে রমাদানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও […]

জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে : ফারুখ

বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়ন শাখার উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় টৈইটং উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ আনসারুল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি জিয়াউল হক সফিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনের প্রার্থী […]

“রাজার ছেলে রাজা হোক—এই রাজনীতির আমরা বিরোধী”:শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, রাজার ছেলে রাজা হবে—এই বংশানুক্রমিক ও দুর্নীতিবাজ রাজনীতির আমরা বিরোধী। যার যোগ্যতা আছে, সেই হবে দেশের সেবক। আমরা চাই, একজন রিকশাচালক শ্রমিক ভাইয়ের মেধাবী সন্তানও যেন আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। তিনি বলেন, আমরা দলের নয়, আঠারো কোটি মানুষের বিজয় চাই। অতীতের সবকিছু হয়তো বদলানো সম্ভব […]

কক্সবাজারে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে ২ফেব্রুয়ারী (সোমবার) শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে দাঁড়িপাল্লা মার্কার এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এ জনসভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও উখিয়া–টেকনাফ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহেদুল ইসলাম ও সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের […]