চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

আগামী ১৩ জুন চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা জামায়াতের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) বিকেল ৪টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। সভা পরিচালনা করেন জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম। সভায় জেলা ও উপজেলা […]
পেকুয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী: তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তোলার আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় পেকুয়া বাজারস্থ ঋণদান সমিতি ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি ডা. নুরুল কবিরের […]
পেকুয়ায় বজ্রপাতে ঝরে গেল নববধূর প্রাণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকায় বজ্রপাত কেড়ে নিল এক নববধূর তাজা প্রাণ। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে ঘটে যাওয়া হৃদয়বিদারক এ ঘটনায় নিহত হয়েছেন রকিবা জান্নাত মুন্নী (১৯), যিনি মাত্র এক বছর আগে সংসার জীবনে পা রেখেছিলেন। পরিবার সূত্রে জানা যায়, সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। হঠাৎ শুরু হয় বৃষ্টি। সেই সময় […]
সন্ত্রাস, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনে দেশের মানুষ উদ্বেগজনক সময় পার করছে”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ ভালো নেই। সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যাকাণ্ডের কারণে দেশবাসী উদ্বেগ ও উৎকণ্ঠায় দিনাতিপাত করছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে ব্যর্থ হলে দেশের মানুষ আবারো অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে আসবে। তাই রাজনৈতিক প্রতিহিংসা ও বিভক্তি বাদ […]
প্রচণ্ড কালবৈশাখীতে বিপর্যস্ত পেকুয়া—বিদ্যুৎহীন লক্ষাধিক মানুষ, লণ্ডভণ্ড জনপদ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন পাঁচ লক্ষাধিক মানুষ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও […]
২ মে গণমিছিল সফল করতে প্রস্তুতি সভা—আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের উদ্বেগ

কক্সবাজারে আগামী ২ মে কেন্দ্র ঘোষিত গণমিছিল কর্মসূচি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় শহরের হাসপাতাল সড়কস্থ জেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টির কক্সবাজার জেলা আহ্বায়ক অধ্যাপক আখতার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ […]
জেলেদের জীবন-জীবিকার স্বার্থে অবিলম্বে নাফ নদী খুলে দিন”

টেকনাফ উপজেলা হ্নীলা জেলেপাড়ায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ টি পরিবারে আর্থিক সহায়তা প্রদান করেছেন কক্সবাজার জেলা জামায়াতর আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। ২৩ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর ১২টায় আয়োজিত অর্থ সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী, টেকনাফ উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ, হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের আমির মোঃ হোসাইন, […]
মাদক, জুয়া ও মানবপাচার রোধে সমন্বিত কঠোর অভিযানের ঘোষণা

মাদক, জুয়া এবং মানবপাচার প্রতিরোধে খুব শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং এ লক্ষ্যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টেকনাফ উপজেলার এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান […]
আসামির পলায়ন: শিশুসহ পরিবারের সদস্যদের কারাগারে—উখিয়ায় তীব্র সমালোচনার ঝড়

কক্সবাজারের উখিয়া উপজেলায় এক আসামির পলায়নকে কেন্দ্র করে তার পরিবারের সদস্যদের গ্রেফতার এবং একটি শিশুকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আইন প্রয়োগের নামে শিশু নিরাপত্তা আইন ও মানবিকতার মৌলিক নীতিমালা উপেক্ষা করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে পুলিশ এক অভিযানে বাড়ি ঘেরাও করে এক আসামিকে আটক করলেও তিনি হাতকড়া […]
গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে কক্সবাজারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং চলমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের কালুর দোকান পেট্রোল পাম্প এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার […]
