জরাজীর্ণ স্লুইসগেট, দখল হওয়া খাল: পেকুয়ায় জলাবদ্ধতার নেপথ্যে কারা?

টানা কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া, রাজাখালী ও মগনামা ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ জলাবদ্ধ হয়ে পড়েছে। (যে ইউনিয়ন গুলোতে জলবদ্ধতা হওয়ার কথা নয়) এতে প্রায় সাড়ে ৮ হাজার একর মৎস্যঘের প্লাবিত হয়ে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের দাবি, এ ঘটনায় অন্তত তাদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের অভিযোগ, প্রভাবশালীদের […]
বর্তমান রাজনৈতিক সংকটের জন্য বিএনপি’ই দায়ী”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জাতীয় নির্বাচন পরবর্তী দেশের রাজনৈতিক সংকটের জন্য বিএনপি’ই দায়ী। কারণ বিএনপি জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন করার অঙ্গীকার এবং গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। নির্বাচনে বিজয়ের পর সেই বিএনপি গণভোটের গণরায় কে পাশ কাটিয়ে জনরায়ের প্রতি অবজ্ঞা করেছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না […]
৪ জুলাই বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার আহ্বান’

৪ জুলাই ১১ দলীয় ঐক্য কেন্দ্র ঘোষিত জেলা পর্যায়ের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি বৈঠক জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ৩০ জুন সন্ধ্যায় হাসপাতাল সড়কস্থ জামায়াতের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কক্সবাজার জেলা আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল […]
অবনতিশীল আইনশৃঙ্খলা কক্সবাজারের উন্নয়ন, বিনিয়োগ ও জননিরাপত্তার জন্য বড় হুমকি: ড. হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, পর্যটন, সমুদ্রসম্পদ, জ্বালানি, খনিজ, লবণ শিল্প, কৃষি, মৎস্য, অর্থনৈতিক অঞ্চল ও আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিত করে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে কক্সবাজার দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাবে পরিণত হতে পারে। তবে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি জেলার উন্নয়ন, বিনিয়োগ […]
চট্টগ্রাম-কক্সবাজার যাত্রায় নতুন দিগন্ত

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাতায়াতের জন্য নতুন বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ১ হাজার ১৮৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে যাচ্ছে বহুল আলোচিত পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) থেকে পেকুয়ার টইটং পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি শুধু একটি সড়ক নির্মাণ কর্মসূচি নয়; বরং দক্ষিণ-পূর্বাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য, শিল্পায়ন ও পর্যটন খাতে […]
নবগঠিত মাতামুহুরী উপজেলায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, আটক ৩

কক্সবাজার জেলার নব গঠিত মাতামুহুরী উপজেলায় নিখোঁজের একদিন পর সাত বছর বয়সী এক শিশুর লাশ পরিত্যক্ত পঁচা ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার শিশু ওয়াহিদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। সে পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৫ নম্বর […]
শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ১৩ জুন (শনিবার) পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি শহীদের স্মৃতির প্রতি গভীর […]
পেকুয়া পৌরসভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কক্সবাজারের নবগঠিত পেকুয়া পৌরসভার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। পৌরসভার ফলক উন্মোচনের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশিত এ পৌরসভার কার্যক্রমের যাত্রা শুরু হয়। এর আগে তিনি জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী শনিবার বিকেল প্রায় ৩টায় প্রধানমন্ত্রী পেকুয়া […]
বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও একটি খবরে দেখলাম মানুষের ক্ষতিকারক দিকগুলোর বিষয়ে দাম বাড়ানো হয় এই বাজেটে। এই কারণে এ বাজেট বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবারের উদ্দেশ্য বুঝতে পেরেছেন? লক্ষ্য বুঝতে পেরেছেন? তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই। সেটা হচ্ছে দেশের […]
নিরাপত্তাহীন মাতামুহুরি: ডাকাতির সময় মা-মেয়েকে ধর্ষণ, ধরা পড়ল ৬ ডাকাত

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় একই রাতে দুই প্রবাসীর বাড়িতে সংঘটিত সশস্ত্র ডাকাতির ঘটনায় জনমনে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর মধ্যে এক বাড়িতে ব্যাপক লুটপাটের পাশাপাশি অপর একটি বাড়িতে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতার সহায়তায় ৬ ডাকাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৯ জুন দিবাগত […]
