অপপ্রচারে সম্মানহানির অপচেষ্টা’, প্রতিবাদ হান্নানের

কক্সবাজারের একটি স্থানীয় পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগসহ তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদ ও প্রচারণাকে ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানিয়েছেন মাতামুহুরী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান হান্নান। এক প্রতিবাদলিপিতে ইমরুল হাসান হান্নান বলেন, গত ১২ সেপ্টেম্বর ‘ইউএনওর নির্দেশ অমান্য করে রেডক্রিসেন্টের জমি দখলের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে […]
পেকুয়ায় ক্যাশলেস লেনদেনের প্রচারে পূবালী ব্যাংকের তিন দিনের ক্যাম্পেইন

নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনে মানুষকে উৎসাহিত করতে কক্সবাজারের পেকুয়ায় পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে তিন দিনব্যাপী ‘ক্যাশলেস পেকুয়া’ ক্যাম্পেইন শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পূবালী ব্যাংকের পেকুয়া উপশাখা প্রাঙ্গণে এ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ‘এক দেশ, এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার […]
প্যারাবন উজাড় করে ১০ একরের মৎস্যঘের!

কক্সবাজারের পেকুয়ায় উপকূলীয় প্যারাবন কেটে স্কেভেটর দিয়ে প্রায় ১০ একর জায়গায় মৎস্যঘের নির্মাণের অভিযোগ উঠেছে। উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া করিমদাদ মিয়া ঘাটসংলগ্ন উজানটিয়া চ্যানেল এলাকায় এ ঘটনা ঘটেছে। বর্গা নেওয়া জমিতে গোপনে প্যারাবন কাটার অভিযোগ স্থানীয়দের অভিযোগ, নয়া পাড়ার মৃত করম আলীর ছেলে শফি ও মিয়া পাড়ার মকবুল বহদ্দারের ছেলে মফিজ কয়েক দিন ধরে ওই […]
ব্যালটে বদলে গেল নেতৃত্ব, বারবাকিয়া বাজারে সভাপতি মানিক-সম্পাদক আনিছ

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে হরিণ প্রতীকে ওসমান হায়দার মানিক এবং সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীকে আনিছুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে […]
বদরখালীতে সন্ত্রাসী হামলায় পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় মেহেদী হাসান সাকিব (২৭) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। ১৫ আগস্ট রাত ১টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মেহেদী হাসান সাকিব বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতডালিয়া পাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত […]
পেকুয়ায় জায়গা বিরোধে নারীকে মারধরের অভিযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কেরানছড়ি এলাকায় জায়গা নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধর, বসতঘর সংস্কারে বাধা এবং ঘরের চালের টিন কেটে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রবাসী লিয়াকত আলী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। গত মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জিয়াছমিন আক্তার। জিয়াছমিন আক্তার ওই এলাকার […]
কিশোরগঞ্জে বাজারের নাম নিয়ে সংঘর্ষে দুজন নিহতের পরও লুটপাট-অগ্নিসংযোগ অব্যাহত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাজারের নাম নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে দুজন নিহত হওয়ার একদিন পরও বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষ ও হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ভৈরব থানার ওসি লিমন বোস। তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে উপজেলার আকবরনগর গ্রামের অন্তত ২০টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। খবর পেয়ে […]
বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজার,মৃত্যু বেড়ে ৫৮

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪০ জন। বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১২ লাখ ১৬ হাজার ৮০৫ জনে পৌঁছেছে। পানিবন্দি হয়ে পড়েছে ৫২ হাজার ৪৯৩টি পরিবার। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম জেলায়। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৩টা পর্যন্ত দুর্যোগ […]
পেকুয়ার রাজাখালীতে ৪০০ পরিবারে খাদ্য সহায়তা

কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বন্যাকবলিত ও পানিবন্দী ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে অরাজনৈতিক ও সমাজকল্যাণমূলক সংগঠন রাজাখালী সোলতান আহমদ ফাউন্ডেশন। শনিবার (১১ জুলাই) টানা তৃতীয় দিনের মতো ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নের ছরিপাড়া, বদিউদ্দিনপাড়া, বকশিয়াঘোনা, আমিলাপাড়া, মৌলভীপাড়া, পালাকাটা, টেকঘোনা, মাঝিরপাড়া, রকবত আলীপাড়া ও উত্তর সুন্দরীপাড়াসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে […]

পেকুয়ার রাজাখালীতে বন্যাদুর্গত ৪০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বন্যাকবলিত ও পানিবন্দী ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে অরাজনৈতিক ও সমাজকল্যাণমূলক সংগঠন রাজাখালী সোলতান আহমদ ফাউন্ডেশন। শনিবার (১১ জুলাই) টানা তৃতীয় দিনের মতো ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নের ছরিপাড়া, বদিউদ্দিনপাড়া, বকশিয়াঘোনা, আমিলাপাড়া, মৌলভীপাড়া, পালাকাটা, টেকঘোনা, মাঝিরপাড়া, রকবত আলীপাড়া ও উত্তর […]
