মাও.মনিরুল মান্নান কুতুবীর ব্যতিক্রমী গবেষণাগ্রন্থ সম্পাদক ও বিশিষ্ট ব্যক্তির হাতে হস্তান্তর 

অলীকুল সম্রাট, সুলতানুল আরেফিন, মুজাদ্দিদে আখেরুজ্জামান, মুছলিহ আজম, গাউছে মুখতার হযরত শাহ আব্দুল মালেক আল-কুতুবী মুহিউদ্দিন আজমী (রাহঃ)-এর বড় শাহজাদা, কুতুব শরীফ দরবারের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস হযরত মাওলানা মুহিউদ্দিন মুহাম্মদ মুনিরুল মান্নান আল-কুতুবী রচনা করেছেন দুটি গুরুত্বপূর্ণ গবেষণাগ্রন্থ— ‘করামত ও মোজেজা’ এবং ‘ইলহামী ইশারা ইঙ্গিত: কুতুবদিয়াই স্থায়ী গভীর […]

ইনানীতে গ্যাসের সঙ্গে বের হচ্ছে তেলও, রিলিফ কূপ খননের সিদ্ধান্ত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির গভীর থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন টানা চার দিন ধরে জ্বলছে। গ্যাসের নির্গমন বন্ধ না হওয়ায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এ পরিস্থিতিতে ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে মানুষের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিনই ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক মানুষ। […]

বাঁশখালীর অপহৃত ব্যবসায়ী এহসান টেকনাফ থেকে উদ্ধার, গ্রেপ্তার ৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার থেকে অপহৃত ব্যবসায়ী মো. এহসান প্রকাশ হাসানকে অক্ষত অবস্থায় কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা ও অভিযানের মুখে তাঁকে উদ্ধার করে আজ বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বাঁশখালী থানায় আনা হয়। এ সময় তাঁকে একনজর দেখার জন্য পরিবারের সদস্যসহ […]

টেকনাফ-উখিয়ায় ১৩ কোটি ৮০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৪

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় শাকিলসহ চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা। মঙ্গলবার (২০ অক্টোবর) ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। […]

কুমিল্লার স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক

  কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় তার কথিত প্রেমিক রাজুকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আটকের পর রাজুকে থানায় নিতে চাইলে তিনি যেতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তার […]

উম্মাহর ঐক্য বিনষ্টকারী বক্তব্য অনভিপ্রেত: আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, উম্মাহর ঐক্য ও আলিম-উলামাদের পারস্পরিক সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করে—এমন বক্তব্য অনভিপ্রেত। বর্তমান সময়ে উম্মাহর ঐক্য-সংহতি এবং আলিম-উলামাদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন দেশবাসীর প্রত্যাশা। এ সময় বিভাজনমূলক বক্তব্য পলাতক ফ্যাসিস্ট শক্তিকে উৎসাহিত করার সুযোগ তৈরি করবে। শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখা আয়োজিত ইউনিয়ন […]

টেকনাফে মাদ্রাসার সম্পত্তি দখল করে মাদকসবীদের আড্ডা

কক্সবাজারের টেকনাফে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত কাটাখালী হাফেজিয়া দারুল কোরআন ফুরকানিয়া মাদ্রাসা ও খানকাহর সম্পত্তি দখল ও লুটপাটের অভিযোগ উঠেছে। একই সঙ্গে দখলে থাকা স্থানে মাদকসেবীদের আড্ডা ও মাদক কেনাবেচার অভিযোগও করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় টেকনাফ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম শাহ সুফি আব্দুল কাদের […]

চকরিয়ায় ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যা,

কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও তরুণ ব্যবসায়ী ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইসফাতুল ইসলাম জিসান কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকার বাসিন্দা। তিনি চিরিঙ্গা পৌর সদরে ব্যবসা করতেন। স্থানীয় সূত্রে জানা […]

শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সহধর্মিণী মমতাজ বেগমের ইন্তেকাল

কক্সবাজারের পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মাস্টার কামাল উদ্দিন আহমদের সহধর্মিণী মরহুমা মমতাজ বেগম ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিলখালী উচ্চ বিদ্যালয় মাঠে […]

পেকুয়া-কুতুবদিয়ার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়ার ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি পেকুয়ার মেহেরনামা ও মগনামা ইউনিয়ন এবং কুতুবদিয়ার বিভিন্ন ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, উপকূলীয় এলাকার মানুষের জীবন-জীবিকা ও সম্পদ রক্ষায় প্রথম পর্যায়ে ৯৩২ কোটি টাকা ব্যয়ে অরক্ষিত বেড়িবাঁধ নির্মাণের […]