ভূমিকম্পে কাঁপল চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার রাত ১০টা ৫১ মিনিটে ৫ দশমিক ১ মাত্রার কম্পন হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও ৫ দশমিক ১ মাত্রার কম্পন রেকর্ড করেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১২৯ কিলোমিটার গভীরে।

চট্টগ্রাম বিভাগ থেকে মন্ত্রীত্বের ডাক ১২ জনের

চট্টগ্রাম বিভাগ থেকে বিএনপির নতুন মন্ত্রিসভায় সর্বোচ্চ ১২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম উঠে এসেছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী ১০ জন এবং প্রতিমন্ত্রী ২ জন। বৃহত্তর চট্টগ্রাম থেকে রয়েছেন মাত্র ২ জন। এছাড়া কুমিল্লা থেকে ৩ জন, ফেনী থেকে ২ জন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ১ জন, কক্সবাজার থেকে ২ জন, লক্ষ্মীপুর থেকে ১ জন, চাঁদপুর থেকে ১ […]

১৬৬ উপজেলায় নতুন ইউএনও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের (ডিসি) পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল আনলো সরকার। বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ইউএনওদের নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা বিভাগের ২৯ উপজেলায়, বরিশাল বিভাগের […]

মধ্যরাতে ১৫ জেলার ডিসি বদল

জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপসচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো- নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, […]

জুলাই সনদে কেন এনসিপি সই করেনি, ব্যাখ্যা দিলো দলটি

জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ সই হয়েছে। সেখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বাম সংগঠন ছাড়া সব রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে সই করেছেন। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের প্রধান শরিক দল এনসিপি বলছে, সনদের আইনি ভিত্তি ছাড়া এই সই শুধুই আনুষ্ঠানিকতা। এ নিয়ে ১৭ অক্টোবর শুক্রবার রাত […]

শিগগিরই গঠন হচ্ছে নতুন দুই উপজেলা

দেশে নতুন দুটি উপজেলা গঠনের পথে অগ্রসর হচ্ছে সরকার। কুমিল্লার মুরাদনগর ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন দুটি উপজেলা করার খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রস্তাব অনুযায়ী, মুরাদনগরের বাঙ্গরা থানাধীন ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে ‘বাঙ্গরা উপজেলা’। বর্তমানে মুরাদনগর উপজেলার অধীনে ২২টি ইউনিয়ন রয়েছে। অপরদিকে ফটিকছড়িকে ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে […]

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা করল

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে বুধবার ২৮ মে হবে জিলহজ মাসের প্রথমদিন। সে হিসাবে ঈদ হবে ৬ জুন। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটি জানায়, তাদের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। এদিকে আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব […]

পদ্মা অয়েলের নতুন এমডি মেঘনার মফিজুর

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের (এমপিএল) মহাব্যবস্থাপক (অপারেশনস) মো. মফিজুর রহমানকে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। শনিবার (১৭ মে) বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন করা হয়। এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। মফিজুর […]

এপ্রিলে ৫৬৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৩, আহত ১২০২: যাত্রী কল্যাণ সমিতি

চলতি বছরের এপ্রিলে দেশের গণমাধ্যমে ৫৬৭টি সড়ক দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত ও ১ হাজার ২০২ জন আহতের খবর প্রকাশিত হয়েছে। অপরদিকে রেলপথে ৩৫টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও পাঁচজন আহতের তথ্য উঠে এসেছে। তথ্যমতে, নৌ পথে আটটি দুর্ঘটনায় ১০ জন নিহত, একজন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌ পথে সর্বমোট ৬১০টি দুর্ঘটনায় ৬২৮ জন নিহত […]

ইপিজেডে ১৪ কোটি ৬০ লাখ টাকা সড়ক সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন- চসিক মেয়র

১৪ কোটি ৬০ লাখ টাকায় নগরের ইপিজেড মোড় থেকে চান্দার পাড়া ময়লার ডিপো পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ রেলবিট সড়কের সংস্কার ও উন্নয়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল শনিবার বিকেলে এ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, এই এলাকায় প্রায় ৪৫ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। […]