খাতায় ০, ফলে ৪৫: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পুকুরচুরি, ৪ জনের বিরুদ্ধে মামলা

এসএসসি পরীক্ষার খাতার সৃজনশীল অংশে নম্বর পেয়েছেন ‘শূন্য’, অথচ প্রকাশিত ফলাফলে সেই বিষয়েই এসেছে ৪৫ নম্বর! খাতা পুনঃনিরীক্ষণ করতে গিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এমন ভয়াবহ জালিয়াতি ও পুকুরচুরির ঘটনা ধরা পড়েছে। জালিয়াতির মাধ্যমে ১০ বিষয়ে ফেল করা পরীক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার প্রমাণ মেলায় সংশ্লিষ্ট এক শিক্ষার্থী ও বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারীসহ মোট চারজনের বিরুদ্ধে […]

মাদক-জুয়ামুক্ত ক্যাম্পাস গড়ার উদ্যোগ: সব শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত হচ্ছে প্রতিরোধ কমিটি

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে শিক্ষার্থীদের মুক্ত রাখতে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান জনসংযোগ কর্মকর্তা (তথ্য অফিসার) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গঠিত এই প্রতিরোধ কমিটির কার্যক্রম শুধু কাগজ-কলমে সীমাবদ্ধ থাকছে না; এগুলো নিয়মিত তদারকির আওতায় […]

ডলারের চাপ কমাতে যুগান্তকারী সিদ্ধান্ত: টাকায় মিটবে আন্তর্জাতিক বাণিজ্যের দায়

বৈদেশিক মুদ্রার বাজারে ডলার সংকট নিরসন ও মার্কিন ডলারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ডলার বা অন্য কোনো বৈদেশিক মুদ্রা ছাড়াই সরাসরি দেশীয় মুদ্রা ‘টাকায়’ আন্তর্জাতিক বাণিজ্য অর্থাৎ আমদানি-রপ্তানি লেনদেনের অর্থ নিষ্পত্তি করা যাবে।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের […]

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরকে সম্পূর্ণ কাগজবিহীন ও ‘স্মার্ট পোর্ট’-এ রূপান্তরের উদ্যোগ

বন্দর ব্যবহারকারীদের সেবা সহজীকরণ, দ্রুত পণ্য খালাস, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বন্দর এলাকার যানজট নিরসনে ব্যাপক অটোমেশন ও ডিজিটালাইজেশন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। লক্ষ্য—আগামী ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দরকে একটি সম্পূর্ণ কাগজবিহীন (পেপারলেস) ও আধুনিক ‘স্মার্ট পোর্ট’-এ রূপান্তর করা। বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ […]

চট্টগ্রামে এস আলমের সব কারখানা বন্ধ করেছে কর্তৃপক্ষ ,শ্রমিক ছাঁটাই

চট্টগ্রামের কর্ণফুলীতে বন্ধ ঘোষণা করা হয়েছে এস আলমের সব কারখানা। বৃহস্পতিবার কারখানাগুলোর শ্রমিকদের ছাঁটাই করা হয়। ৩১ জুলাই শুক্রবার থেকে এসব কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। সবমিলিয়ে প্রায় হাজার চারেক কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন। সারাদেশে এস আলমের কারখানাগুলো থেকেও শ্রমিক ছাঁটাই করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। এস আলম সুগারের শিফট ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. হাসমত আলী বলেন, […]

বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাসের জ্বালানি তেল আমদানির আবেদন পর্যালোচনায় বিপিসির উচ্চপর্যায়ের কমিটি

বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড (বিওজিসিএল)-কে নিজস্ব ব্যবস্থাপনায় পরিশোধিত জ্বালানি তেল (ডিজেল, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েল) আমদানি, বিক্রয় ও বিপণনের অনুমতি দেওয়ার আবেদন পর্যালোচনার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রশিক্ষণ/সাবসিডিয়ারি প্রশাসন ও কর্মী ব্যবস্থাপনা বিভাগের জারি করা স্মারক নং: […]

বায়ুদূষণে প্রতিদিন ঝরছে ২৪২ প্রাণ, বছরে ক্ষতি ২৩ বিলিয়ন ডলার: গবেষণা

চোখে দেখা যায় না বাতাসে রয়েছে এমন সূক্ষ্ম ধূলিকণা। অথচ সেই অদৃশ্য কণাই প্রতিদিন কেড়ে নিচ্ছে গড়ে ২৪২ মানুষের প্রাণ। হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ কিংবা ফুসফুসের ক্যান্সারের মত অসংক্রামক রোগে হাজারো মানুষ অকালেই মারা যাচ্ছেন বায়ুদূষণের কারণে। প্রাণহানির পাশাপাশি হারিয়ে যাচ্ছে কর্মক্ষমতা, কমছে উৎপাদনশীলতা এবং প্রতি বছর দেশের অর্থনীতিতে হাজার হাজার কোটি টাকার ক্ষতি […]

দেশীয় কোম্পানির ট্যাংকারে পেট্রোল-অকটেন উপচে পড়ছে, নিচ্ছে না সরকার

এবার দেশে জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। দেশীয় কোম্পানিগুলোর ট্যাংকারে পেট্রোল ও অকটেন উপচে পড়লেও তা গ্রহণ করছে না সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ফলে একদিকে পাম্পে দীর্ঘ লাইন, অন্যদিকে উৎপাদনকারী প্রতিষ্ঠানে তেল জমে থাকার দ্বৈত পরিস্থিতি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে পেট্রোল ও অকটেনের মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশ পূরণ […]

সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ

তীয় সংসদ গ্যালারিতে অনূর্ধ্ব-১২ বছরের শিক্ষার্থীদের জন্য আগে থেকেই ৫০টি আসন বরাদ্দ ছিল। এবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আবেদনের পরিপ্রেক্ষিতে দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আরও ১০০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। স্পিকার সেই আবেদন মঞ্জুর করেছেন।শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।খালিদ […]

ঈদযাত্রায় ১০ দিনে সড়কে নিহত ২৭৪

এবারের ঈদুল ফিতরের আগে ও পরে গত ১০ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে সড়ক নিরাপত্তায় কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটির তথ্য মতে, ১৭ থেকে ২৬ মার্চ ভোর পর্যন্ত সারা দেশে মোট ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ২৭৪ জন। গত বছর ঈদুল ফিতরের ছুটিতে ১১ দিনে […]