ডিমলায় ট্রলির ধাক্কায় জামায়াত নেতা নিহত

নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জামায়াত নেতা ও মাদরাসা সুপার মাওলানা রফিকুল ইসলাম (৫৫)। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শুটিবাড়ী বাজারের পূর্বপাশে ডিমলা-ডালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বুড়িরহাট গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সম্মিলিত বন্দর খড়িবাড়ী ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদরাসায় সুপারের দায়িত্বে […]

চট্টগ্রামে শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির সত্যতা পেয়েছে দুদক

চট্টগ্রামে এসএসসি পুনর্নিরীক্ষার ফল জালিয়াতি তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৮ সেপ্টেম্বর রোববার সকাল থেকে বোর্ড ভবনে তল্লাশি চালান দুদকের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে একটি দল। অভিযোগ, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৩৪টি খাতায় ফল বদলে দেওয়ার চেষ্টা হয়েছে। অভিযানের পর দুদকের কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষার খাতায় যে নম্বর ছিল এবং […]

শারদীয় দুর্গোপূজার উৎসব পালিত হচ্ছে চৌফলদন্ডীতে

কক্সবাজার সদর উপজেলা ১নং চৌফলদন্ডী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হলো শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব। এই উৎসবের মধ্য দিয়ে সনাতনধর্মালম্বী ভাই-বোনদের উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের যেন শেষ নেই। এবার কক্সবাজার সদর উপজেলায় চৌফলদন্ডী ইউনিয়নে ৪ টি পূজা মন্ডপে চলছে পুজার উৎসব। ইতোমধ্যে প্রতিমা তৈরী শেষে রঙ তুলির আচরে ফুটিয়ে তুলেছে দুর্গাদেবীকে। সাজসজ্জা, লাইটিং এবং […]

বান্দরবানে লামার সরই লম্বাখোলাতে ক্ষূদ্র ব্যবসায়ীর দোকানে চুরি

বান্দবানের লামা উপজেলা সরই ইউনিয়নের লম্বাখোলা (রহমতখোলা) এলাকায় (৭ নং ওয়ার্ড) এ গতরাতে একটি মুদির দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে কোন এক সময়ে চোরের দল দোকানে অবৈধভাবে প্রবেশ করে ক্যাশ ভেঙ্গে প্রায় সাড়ে তিন হাজার টাকাসহ রক্ষিত বিভিন্ন ধরনের সিগারেটের বান্ডেল, কোমল পানীয়,বিস্কুটসহ কয়েক রকমের মালামাল চুরি করে নিয়ে যায়৷ দুইটি বড় […]

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ৩২ মণ্ডপে দুর্গোৎসব শুরু

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আজ (২৮ সেপ্টেম্বর) বেল ষষ্ঠীর বোধনের মাধ্যমে শুরু হলো শারদীয় দুর্গাপূজা। উপজেলার চারটি ইউনিয়নের মোট ৩২টি পূজা মণ্ডপে এ বছর দুর্গোৎসব পালিত হচ্ছে। রোববার(২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদর মন্দিরে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. মনিবুর রহমান এবং দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর […]

বিআইএইচএস নার্সিং কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

স্থায়ী ক্যাম্পাস ফিরিয়ে দেওয়া এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস (বিআইএইচএস) নার্সিং কলেজের শিক্ষার্থীরা। প্রায় তিন মাস ধরে ক্লাস বন্ধ থাকা, অপর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে ক্যাম্পাস নিয়ে বিরোধের কারণে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ করেছেন। (২৭ সেপ্টেম্বর) শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর টেকনিক্যাল […]

বাইশারীতে রাবার চুরি রোধে সংবাদ সম্মেলন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ক্রমবর্ধমান রাবার চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় রাবার মালিক সমিতি। এ পরিস্থিতি মোকাবিলায় শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাইশারী বাজারে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সমিতির সভাপতি মৌলানা মো. রফিক বসরী বলেন, “সাম্প্রতিক সময়ে একের পর এক রাবার বাগানে চুরির ঘটনা ঘটছে। এতে মালিকরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। […]

বেগমগঞ্জে পূজা উদযাপন কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ও চৌমুহনী পৌরসভায় শারদীয় দুর্গাপূজায় চুরি, ছিনতাই, ইভটিজিং সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পূজা উদযাপন কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বেগমগঞ্জ মডেল থানার প্রাঙ্গণে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় পূজা মন্ডপে […]

ঈদগাঁও উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা- ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। উক্ত সভায় পুলিশের উদ্দেশ্যে বলেন,পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিতকরণ আইন – শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং পূজা মন্ডপ গুলোতে সহযোগিতা প্রদানের নিদর্শনা দেওয়া হয়েছে। পুজা উদযাপন কমিটি প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ছিলেন বিজয়া দশমীর সময়সীমা নির্ধারণসহ সম্প্রীতি […]

পঞ্চগড়ে জমি দখলে নিতে মাদরাসা শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জমি দখলে নিতে মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ও সহসভাপতির বিরুদ্ধে। গেল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার সংলগ্ন ভাউলাগঞ্জ জামিয়া রহমানিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা সংলগ্ন এলাকায় এঘটনাটি ঘটে। এসময় মাদরাসা সংলগ্ন জমিতে থাকা একটি টিনশেড ঘর ও ঘর সংলগ্ন দেয়াল হাতুড়ি দিয়ে ভেঙ্গে […]