হাতীবান্ধায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মো:সিরাজুল ইসলাম পলাশ লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

শেয়ার করুন

লালমনিরহাটের হাতীবান্ধায় জোরপূর্বক জমি দখল ও বাড়ি ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী। শনিবার বিকেলে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা তারিক ইবনে কিবরিয়া এক লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন। এসময় তিনি বলেন 

জোরপুর্বক জমি দখল ও প্রাননাশের হুমকি প্রদান করেন ওই এলাকার  মোখলেছুর রহমান টিপু ও মোস্তাফিজুর রহমান লিটন নামে দুজন ব্যাক্তি।তারা বাড়ি ভাংচুর ও জোর পুর্বক জমি দখলের চেষ্টা করেন। ২০১৮ সালে রাস্তার জন্য ৬ শতাংশ জমি বিক্রি করার জন্য ৫০ হাজার টাকা বায়নাপত্র করা হলেও পরে সেই টাকা ফেরত নেয় মোখলেছুর রহমান টিপু। কিন্তু বায়নাপত্র ফেরত না দিয়ে জমি দখলের ষড়যন্ত্র করেন মোখলেছুর রহমান টিপু ও তার ভাই মোস্তাফিজুর রহমান লিটন। এবিষয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী তারিক ইবনে কিবরিয়া। তবে মোখলেছুর রহমান টিপু বলেন তার কাছে ওই জমির সকল প্রমান পত্র আছে। জানা গেছে মোখলেছুর রহমান টিপু এক সময় বিএনপির রাজনিতীর সাথে জড়িত থাকলেও গত আওয়ামীলীগের সময় আওয়ামিলীগে যোগদান করে প্রভাব খাটিয়ে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করতেন।পরে গত ৫ আগস্ট সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে বিএনপির ক্ষমতা দেখিয়ে জমি দখল সহ বিভিন্ন অপকর্ম করে আসছে। এমন অপকর্ম করার অভিযোগে তাকে গড্ডিমারী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদ স্থগীত করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তারিক ইবনে কিবরিয়া প্রসাশনের সহযোগিতা কামনা করেন। 

আরও পড়ুন  নোয়াখালীর কবিরহাটে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ৬, চালক আটক
শেয়ার করুন

মন্তব্য করুন