চাঁদাবাজ দখলদার ও সন্ত্রাসীদেরকে ছাড় দেওয়া হবেনা হানিফ সওদাগর

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন

জনগণের সেবা করার জন্য মাঠে রাজনীতি করি, বিগত সরকারের আমলে দলের যেসব নেতা কর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছেন তাদেরকে নিয়ে রাজনীতি করব। বর্তমানে বিএনপির নাম ভাঙ্গিয়ে কিছু নেতা আওয়ামী লীগের সাথে আঁতাত করে ব্যবসা বাণিজ্যে,দোকানপাট দখল , চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত রয়েছেন, তাদের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট ঘোষণা এসব অপকর্মের সাথে জড়িত ব্যক্তিদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। সুশীল সমাজ, যুব সমাজ, শিক্ষিত সমাজ, ছাত্র সমাজ ও এলাকার মুরুব্বিদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে। ২৮ জুন শনিবার সন্ধ্যায় বন্দর নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন ধোপার দিঘীর পশ্চিম পাড় নিশ্চিন্তা পাড়া ইউনিট শাখার উদ্যোগে আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব হানিফ সওদাগর।

বিএনপি নেতা এমদাদের সভাপতিত্বে ও মোঃ আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো: জাহেদ, বিএনপি নেতা এড. হাছান, ইউছুফ রেজা মিন্টু, মহানগর যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক মো তাজু উদ্দিন, বিএনপি নেতা, জসিম উদ্দিন, মহিউদ্দিন, বকতেয়ার, জাবেদ কায়ছার, ইব্রাহিম ফরাজি, আলী আজম, আজম উদ্দিন, হানিফ ও বদিউর রহমান রেজভী।

এ সময় উপস্থিত ছিলেন, জুবায়ের, হোসেন মনা, , ফারুক, ,মামুন, আলী রাশেদ , ইব্রাহিম লেদা, শাহজাহান, মাসুদ, আবদুস সত্তার, আনিস, নুরু,আলমগীর, লালন, এস এম সৌরভ প্রমূখ।

আরও পড়ুন  বিএনপি-জামায়াতের সমাবেশের নামে ষড়যন্ত্র-নৈরাজ্য : আওয়ামী যুবলীগ
শেয়ার করুন

মন্তব্য করুন